চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুসহ মেগা প্রকল্প নিয়ে আলাদা বাজেট

সামসুদ্দোহা পান্নাসামসুদ্দোহা পান্না
৩:৩৭ অপরাহ্ণ ২৭, মে ২০১৬
অর্থনীতি
A A

যোগাযোগ অবকাঠামোখাতে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আনতে বড় প্রকল্পগুলোর জন্য আগামী অর্থবছরের জন্য আলাদা বাজেট করা হচ্ছে। ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে বড় প্রকল্পগুলোর জন্য প্রথমবারের মতো আলাদা বাজেটও করা হচ্ছে। প্রাথমিক ভাবে ৮ টি মেগা প্রকল্পের জন্য এইরকম আলাদা আলাদা বাজেট দেওয়া হবে। সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হবে পদ্মা বহুমূখী সেতু ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে।

চলতি অর্থবছরে শুরু হওয়া নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর ৩৪ ভাগ কাজ শেষ হয়েছে। চলছে মূল সেতুর পাইলিংয়ের কাজ। ক্যাপিটাল বাজেটের আওতায় আগামী অর্থ বছরে এ প্রকল্পের জন্য রাখা হয়েছে প্রায় ৬ হাজার ৩‘শ কোটি টাকা।

২০১৬-১৭ অর্থ বছরে বাজেটে পদ্মা সেতুর পর সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে। এ খাতে বরাদ্দ রাখা হবে প্রায় ৪ হাজার ২‘শ কোটি টাকা। পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা থেকে খুলনা রেলপথে দিয়ে যেতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘন্টা। পদ্মা সেতুর সাথে একই দিনে ২০১৮ সালে উদ্বোধন করা হবে এ প্রকল্প।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এই বাজেটে আটটি প্রকল্প রাখা হবে এবং একই বছরে এর সাথে আরো দুটি প্রকল্প যোগ হবে।

এ অর্থ বছরেই পিপিপি‘র আওতায় শুরু হয়েছে বিমানবন্দর থেকে চিটাগাং রোডের কুতুবখালি পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মান কাজ। তিন ধাপে এ প্রকল্পের কাজ শেষ হবে। এলিভেটেডে এক্সপ্রেসওয়ের ৭ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আগামী অর্থবছরের এ প্রকল্পে বরাদ্দ থাকবে প্রায় ১ হাজার ২‘শ কোটি টাকা।

চলতি অর্থবছরে মেট্রোরেল প্রকল্পের ভূমি জরিপের কাজ শেষ হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মুল সড়কের মাঝখানে রোড ডিভাইডারের যেসব জায়গায় মেট্রোরেলের পিলার থাকবে সেই জায়গার মাটি পরীক্ষার কাজও শেষ। ডিপো তৈরির কাজ চলছে। এ প্রকল্পে আগামী অর্থবছরে রাখা হবে প্রায় ২ হাজার ৩‘শ কোটি টাকা। ।

Reneta

গত বছরের ১০ জুন কর্ণফুলী নদীর তলদেশ টানেল নির্মানে চীন এবং হংকংয়ের দুটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়। ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এ টানেল নির্মানে ব্যায় ধরা হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা। এ প্রকল্পের কাজ শেষ হবে ২০১৮ সালে। এ প্রকল্পের জন্য ২০১৬-১৭ অর্থবছরে এ বরাদ্দ রাখা হবে ১ হাজার ৯‘শ কোটি টাকা।

পায়রা বন্দরের অবকাঠামো উন্নয়নে চলতি অর্থবছরে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সেই সাথে সংসদে পাশ হয়েছে ভূমি অধিগ্রহন আইন ২০১৬।  ৬ হাজার ৩‘শ কোটি টাকা ব্যায়ে ২০১৩ সালে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

ঢাকা চট্টগ্রাম চার লেন প্রকল্পের কাজ প্রায় শেষ। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মানে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। ২০১৮ সালে এ প্রকল্পের কাজ শুরু হবে।

ঢাকা-ময়মনসিংহ ৪ লেন প্রকল্পের কাজ শেষ। রাজধানীর সাথে উত্তরাঞ্চলের যোগাযোগ সহজ করতে শুরু হয়েছে ঢাকা-টাঙ্গাইল ৪ লেন প্রকল্পের কাজ। এ প্রকল্পে আগামী অর্থবছরে সাড়ে ৪‘শ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

রাধানীর সাথে বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ সহজ করতে যেমন পদ্মা সেতু,পদ্মা রেলসেতুসহ ৪ লেন প্রকল্পগুলোর কাজ চলছে তেমনি এসব যানবাহন রাজধানীতে প্রবেশের পর যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য রাজধানীতে চলছে বিভিন্ন ফ্লাইওভার, মেট্রোরেল ও এলিভেটেডে এক্সপ্রেসওয়ের মতো বড় প্রকল্পগুলোর কাজ। সময়মতো এসব প্রকল্প শেষ করতে জাতীয় বাজেটেও বরাদ্দ দেওয়া হচ্ছে গুরুত্বের সাথে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট ২০১৬-১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT