চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুতে বারবার ধাক্কা নাশকতা নাকি দুর্ঘটনা?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫৩ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২১
সম্পাদকীয়
A A

নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারে অল্পদিনের ব্যবধানে গত এক মাসে চারবার ফেরির ধাক্কা লেগেছে। এ বিষয়টি নাশকতা নাকি দুর্ঘটনা, তা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা চালকের অদক্ষতা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হবে।

বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গেলে এই সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে পড়ে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। পদ্মা সেতু নিয়ে নানা ঘটনা জাতির মনে রয়েছে। কাজেই বিষয়টি নিয়ে সেতু কর্তৃপক্ষসহ সরকার ও জনগণ সবাই চিন্তিত।

গত ২০ ও ২৩ জুলাই এবং ৯ আগস্ট যথাক্রমে পদ্মা সেতুর ১৬, ১৭ ও ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা লাগে। প্রতিটি ধাক্কার ঘটনায় ফেরি চালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং শেষের দুটি ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করা হয়েছে। সাদা চোখে ধাক্কার বিষয়টিকে সাধারণ দুর্ঘটনা বলেই মনে হয়। আর এতে পদ্মা সেতুর পিলারেরও খুব বেশি ক্ষতি হয়নি। তবে বারবার একই ঘটনা ঘটায় একে স্বাভাবিক বলে মানতে নারাজ সংশ্লিষ্ট কয়েকজন প্রকৌশলী।

বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং নৌপথে পরিবহন খরচ অনেক কম হওয়ায় আর পদ্মা পাড়ের এলাকায় যাতায়াতের একমাত্র রুট ওই পদ্মা নদী। সেজন্য সেতু নির্মাণ চলাকালে বন্ধ রাখা যাচ্ছে না নদীপথ। গণমাধ্যমের তথ্যমতে, প্রতিদিন ইস্টার্ন রিফাইনারি ওয়েলের শত শত জাহাজ পদ্মা সেতুর নিচ দিয়ে আসা-যাওয়া করে। একটি ফেরির সর্বোচ্চ ওজন যেখানে মাত্র ৫০৮ টন, সেখানে তেলবাহী এসব জাহাজ তেলই পরিবহন করে ১২০০ টন। তবু কোনোদিন একটি জাহাজের দ্বারা ধাক্কা লাগেনি। কিন্তু ফেরির মাধ্যমে এই ধাক্কা লাগার বিষয়টি স্বাভাবিকভাবেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পদ্মা সেতু বাঙালির জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। এই স্থাপনার নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নেয়া জরুরি বলে আমরা মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মা সেতুসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT