চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন স্প্যানে পদ্মা সেতুর ১৬৫০ মিটার দৃশ্যমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A

স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে চলেছে। পদ্মা সেতুতে ১১ তম স্প্যান বসানোর ফলে সেতুর ১৬৫০ মিটার দৈর্ঘ্য একসঙ্গে দৃশ্যমান হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিলারের উপর এই স্প্যানটি বসানো হয়।

এর আগে মাওয়া প্রান্তে ৪-৫ এবং ১৩ ও ১৪ নাম্বার পিলারের উপর দুটি স্প্যান বসানো হয়েছে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নাম্বার পিলারের ওপর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নাম্বার পিলারের ওপর দ্বিতীয় স্প্যান, ১১ মার্চ ৩৯ ও ৪০ নাম্বার পিলারের ওপর তৃতীয় স্প্যান, ১৩ মে ৪০ ও ৪১ নাম্বার পিলারের ওপর চতুর্থ স্প্যান, ২৯ জুন ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর পঞ্চম স্প্যান ও এবং সবশেষ গত ২৩ জানুয়ারি ৩৬ ও ৩৭ বসানো হয় ৬ষ্ঠ এবং গত ২০ ফেব্রুয়ারি ৮ম স্প্যান বসানো হয়েছিল।

২২ মার্চ জাজিরা প্রান্তে ৮ম। এর আগে গত বছর মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারের উপর বসানো একটি স্প্যান বসানো হয়। সর্বশেষ গত ১০ এপ্রিল মাওয়া প্রান্তে সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের উপর ১০ম স্প্যানটি স্থাপন করা হয়। ফলে দৃশ্যমান হয় সেতুর দেড় কিলোমিটার (১৫০০ মিটার)।

পদ্মাসেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের উপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতু নিমার্ণ করা হবে। ২১টি পিলার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। স্প্যানটি বসানোর খবরে পদ্মা পাড়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতি মাসেই একটি করে স্প্যান বসানো হবে।

ইতোমধ্যে সেতুর প্রায় ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে এবং চলতি বছরের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তোলা হবে বলেও আশাবাদ ব্যক্ত করে সেতু কর্তৃপক্ষ।

উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, দোতলা এ সেতুর নিচ তলায় চলবে ট্রেন।

স্থাপন করা স্প্যান গুলোয় এখন রেলের স্লাব বসানো কাজ চলছে। জাজিরা প্রান্তের স্প্যানগুলোয় ১২৮টি স্লাব বসানো হয়েছে। পুরো সেতুর ২ হাজার ৯৫৯টি স্লাব বসানো হবে। মাওয়া কনস্ট্রাকশন ইয়াডে স্পেন ও স্লাব বসানোর কাজ চলছে।

৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুতে থাকছে ২৯৪ টি পাইল। এর মধ্যে ২৬২ টি পাইলের অবস্থান নদীতে।ইতোমধ্যে ২৪৭ টি পাইলের কাজ শেষ হয়েছে।

ট্যাগ: পদ্মা সেতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোজী আফসারীর জন্মদিনে গুগলের ডুডল

পরবর্তী

কী হচ্ছে উগান্ডায়?

পরবর্তী
উগান্ডা-পপ তারকা

কী হচ্ছে উগান্ডায়?

ম্যানচেস্টার ডার্বির আগে ম্যানইউকে ক্লপের উপহাস!

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT