পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে গত কয়েক দিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মারাত্মকভাবে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
এছাড়াও ফেরি সঙ্কটের কারণে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
এর ফলে ফেরি পার হতে আসা পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে দুই থেকে তিন দিন। বর্তমানে পাটুরিয়া ঘাট এলাকায় প্রায় আড়াই শত পণ্যবাহী ট্রাক ও অর্ধশতাধিত যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়াও তীব্র স্রোত ফেরিগুলোকে মূল চ্যানেল থেকে দুই থেকে তিন কিলোমিটার ভাটিতে নিয়ে যাচ্ছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে বর্তমানে দ্বিগুণ সময় লাগছে। এতে করে ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। কয়েকটি ফেরি পুরনো হওয়ায় মাঝে মধ্যেই বিকল হয়ে পড়ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







