পদ্মাবতী বিতর্ক যেন দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে কয়েক দফা মৃত্যুর হুমকি পেয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আর পরিচালক সঞ্জয় লীলা বানসালী।
এমনকি বিষয়টির সমাধান খুঁজতে যেতে হয়েছে ভারতের সর্বোচ্চ আদালত কিংবা পার্লামেন্ট হাউজেও। সেখানেও মেলে নি সমাধান।
তাই এখন প্রশ্ন ,সব বাঁধা পেড়িয়ে শেষমেশ মুক্তি পাবে তো পদ্মাবতী? এদিকে পদ্মাবতীর মুক্তি নিয়ে মিশ্র ভাবনা রয়েছে বলিউড তারকাদের। এ তালিকায় আছেন শাবানা আজমি,সালমান খান থেকে শুরু করে কংকনা রনৌতের মতো তারকারা।
বলিউডে বরাবরই ঠোঁট কাটা স্বভাবের বলে পরিচিত কংকনা রনৌত বলেছেন, ‘পদ্মাবতীকে ঘিরে যা হচ্ছে সেটা একেবারেই ভুল তবে এমনটা যে ঘটবে সেটা মোটেও অপ্রত্যাশিত নয়’। তবে যা কিছুই ঘটুক না কেন,আমাদের এক সাথে থাকতে হবে।পদ্মাবতী টিমের সবার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে।
বলিউড তারকা ঋত্বিক রোশান বলেন, ‘ আমাদের মূল্যায়নের দৃষ্টিভঙ্গি যে এখনো সংকীর্ণতা এড়াতে পারে নি ,পদ্মাবতীকে নিয়ে ঘটনাগুলো তারই প্রমাণ। আমরা এখনো সমাজ এবং ব্যক্তি কেন্দ্রিক মানসিকতা বেড়িয়ে আসতে পারি নি। আমাদের এ ধরনের মানসিকতা পরিবর্তন হতে এখনও অনেক সময় দরকার।
এদিকে বলিউডের ভাইজানখ্যাত সালমান খান জানিয়েছেন, ‘ আমি মনে করি কারো অনুভুতিতে আঘাত দেয়াটা যেমন ভুল ,তেমনি কোন ছবি না দেখেই মন্তব্য করা ঠিক নয়’।
এদিকে আরেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলিউড অভিনেত্রী শাবানা আজমি বলেন, ‘ভারতীয় ফিল্ম অনুমোদন সংস্থা(সিবিএফসি) কি আমাদের বোকা পেয়েছে নাকি? কিছু কাগজপত্র ঠিকভাবে দেয়া হয় নি অজুহাতে তারা ফিল্মটি ফেরত পাঠালো? আমরা কি কিছু বুঝি না? আমি খুবই রাগান্বিত’।
এদিকে হাল আমলের জনপ্রিয় নায়ক রাজকুমার রাও থেমে থাকেন নি । তিনি বলেন, কোন ছবি না দেখেই আমাদের আগাম কোন অবস্থান থাকা উচিৎ নয়। একটি ছবির ভালো মন্দ দেখে অনুমোদনের দায়িত্বে কোন সিবিএফসি আছেই। সেখানে অন্য গোষ্ঠীরা কেন মাথা ঘামাবে? এনডিটিভি







