চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মাবতীর শারীরিক অস্তিত্ব আছে, নাকি পুরোটাই কাল্পনিক?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
প্রাচীন শৈলীতে সজ্জিত নারী, ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মাবতী

রানী পদ্মিনীর জীবন নিয়ে তৈরি বলিউড ছবি ‘পদ্মাবতী’কে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে তুমুল প্রতিবাদ শুরু হয়েছে। ১লা ডিসেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে রাজপুত সংগঠনগুলি এই ছবির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাচ্ছেন – বহু জায়গাতেই বিজেপি নেতারাও এই দাবিতে গলা মিলিয়েছেন। কিন্তু এত প্রতিবাদের পরও অনেকে মনে করছেন আদৌ কি পদ্মাবতীর কোন শারীরিক অস্তিত্ব আছে নাকি পুরোটা কাল্পনিক?

ইতিহাস বলে, ‘পদ্মাবতী’ মধ্যযুগে বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এর আগে ১৫৪০ শতকে মালিক মুহাম্মদ জায়সী ‘পদুমাবৎ’ অনুবাদে ‘পদ্মাবতী’কে খুঁজে পাওয়া যায় এবং এই বিষয়ে ইতিহাসে বলা হয়ে থাকে পদ্মাবতীকে খুঁজতে হলে ১৬ শতকের কবি মালাইক মুহম্মদ জাইসের পদ্মভূষণ মহাকবিতার একটি কাল্পনিক রানী চরিত্রকে সামনে আনতে হবে। এবং সেখানেই পাওয়া যাবে রানী পদ্মিনীর রূপে পদ্মাবতীকে। কিন্তু সঞ্জয় লীলা বানসালি তাঁর ‘পদ্মাবতী’ সিনেমায় ১৪ শতকের একটি কাল্পনিক পদ্মাবতীর চরিত্র তুলে ধরা হয়েছে। যেখানে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

পদ্মাবতীর চরিত্রের দৃশ্য, ঐতিহাসিক পোশাক ও সাজে একজন মহিলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
আল্লাউদ্দিন খিলজি চরিত্রে রণবীর সিং

তবে এই সিনেমা নিয়ে ভারতের কিছু হিন্দু গোষ্ঠী এবং একটি রাজপুত জাতি সংগঠন অভিযোগ করেছেন , এখানে আলাউদ্দিন খিলজি চরিত্রে অভিনয় করা রণবীর সিং এর সাথে পদ্মাবতী দীপিকা পাড়ুকোনের অন্তরঙ্গ দৃশ্য রয়েছে।  তারা দাবি করেছে দিল্লির শাসক আলাউদ্দিন খিলজির কবল থেকে রক্ষা পেতে রানী পদ্মিনী ১৬,০০০ নারীকে নিয়ে চিতায় ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু পদ্মাবতী সিনেমায় তাঁর সেই মর্যাদা ও আত্মত্যাগকে খাটো করা হয়েছে। আর এর মধ্য দিয়েই মুক্তি পেয়েছে পদ্মাবতী সিনেমার প্রথম ‘ঘুমর’ গানটি। হিন্দু গোষ্ঠী দাবি করেছে এখানে রানী পদ্মিনীকে দেখা গেছে স্বল্প কাপড় পরা। অনেকে আবার রানীর ঘোমটা ছিল কিনা তা দেখে আপত্তি তুলে। ভারতে ৭০০ বছর আগেকার চিতোরের রানীর ঘটনা নিয়ে ইতিহাস বিকৃত হওয়ার মত অভিযোগ আসছে বার বার।

পদ্মাবতীর ঐতিহাসিক নাচের দৃশ্য, রাজকীয় পোশাক ও সাজে সুন্দরী নারী. Channel i News - চ্যানেল আই নিউজ
পদ্মাবতীর বিতর্কিত প্রথম গান ‘ঘুমর’
Banglabid

কিন্তু এইসব অভিযোগ বরাবরের মতই গুজব বলে উড়িয়ে দিচ্ছে সঞ্জয় লীলা বানসালি। নির্মাতা সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে ,তারা স্ব ইচ্ছাতেই ছবির মুক্তি স্থগিত করেছে। কিন্তু এর নেপথ্যে রয়েছে একের পর এক হুমকি। নির্মাতা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে ,আশা করছি সব ছাড়পত্র ও অনুমতি নিয়ে শিগগিরই মুক্তি পাবে ‘পদ্মাবতী। বিবিসি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মাবতী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সংকট: শেখ হাসিনার সমাধানসূত্রে হাঁটতে চান সু চি

পরবর্তী

তাহারা তারকা সাংবাদিক, তারা যৌন নিপীড়ক

পরবর্তী
Two men, one using a laptop and the other speaking at a podium, at a formal event. Channel i News - চ্যানেল আই নিউজ

তাহারা তারকা সাংবাদিক, তারা যৌন নিপীড়ক

‘প্রস্তাবিত সম্প্রচার আইন বাকশালের চূড়ান্ত বহিঃপ্রকাশ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT