চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মপাতা

সালমা আহমেদসালমা আহমেদ
৮:৩১ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৮
শিল্প সাহিত্য
A A
পদ্মপাতা

পদ্মপাতা দেখেছো কখনো তুমি!
পদ্মপাতার ভালোবাসা পেয়েছো কী?
ঋতুর মতোই বদলায় পদ্মপাতা।
কখনো বর্ষার শীতল কদম ফুল,
কখনো শরতের সাদা কাশফুল,
কখনো হেমন্তের হলুদ সরষে,
কখনো শীতের হিমেল হাওয়া,
কখনো বা বসন্তের লাল কৃষ্ণচুড়া।
তুমি কী জানো,
রাতের অন্ধকারে পদ্মপাতার প্রশস্ততা বেড়ে যায়?
দেখেছো কখনো?
তোমার স্পর্শে পদ্মপাতা কখনো নিজেকে মেলে ধরে;
আবার কখনো নিজেকে লুকিয়ে ফেলে।
এ যেনো প্রজাপতির নানা রঙ্গের মতো
নাকি রংধনুর সাত রঙ্গের আভাস!
কখনো বেগুনী, কখনো নীল, কখনো আসমানি,
কখনো সবুজ, কখনো হলুদ, কখনো কমলা,
কখনো হয়ত বা লাল।
সারারাত পদ্মপাতা নিজেকে প্রসারিত করে
আপন নীলিমায়।
ওর প্রতিটি শিরা-উপশিরায় উন্মাদনা
জলে ভেসে যায় ওর প্রতিটি কণা।
এলোমেলো হয়ে যায় ওর বিন্দুগুলো।
রাত গড়িয়ে যায়
গাঢ় হয় অন্ধকার,
পদ্মপাতাকে খুঁজছো তুমি?
সারারাত ধরে পদ্মপাতায় তোমার স্পর্শ
ভোরে পদ্মপাতা নিস্তব্ধ হয়ে পড়ে
ক্লান্ত, শান্ত, স্থির।
এ যেনো ভিন্ন এক পদ্মপাতার আর্বিভাব!
কিছুটা লজ্জা, কিছুটা আবেগ
কিছুটা লুকোচুরি, কিছুটা আহলাদ।
পদ্মপাতা ছুঁয়েছো কখনো?
অনুভব করেছো তার নরম আদুরে পাপড়ি?
এতো কাছে এসো না,
পদ্মপাতা লজ্জা পাবে।
সব অভিমান ভুলে ভালোবাসার স্পর্শে নেতিয়ে যাবে তোমার হাতে
ধারণ করবে তোমাকে, ধারণ হবে তোমাতে।
পদ্মপাতার জলের ছোঁয়ায় সিক্ত হবে তুমি।
আলতো করে আগলে রেখো
তোমার পদ্মপাতাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কদম ফুলভালোবাসারংধনু
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

জুন ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপের হুলহুমালের গ্যারেজে অভিযানে ১২ প্রবাসী আটক

জুন ১৯, ২০২৬

নাইজারের প্রধান বিমানবন্দরে হামলা, সেনাসদস্যসহ নিহত ৩৫

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমার পর দেশেও কমেছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে পরাজয়, মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT