চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদযাত্রায় ভিন্নধর্মী প্রতিবাদ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:০৯ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

টাঙ্গাইল-তারাকান্দী সড়কের ভুঞাপুর থেকে সোনামুই বাজার পর্যন্ত ১৬ কি.মি রাস্তা সংস্কার ও ভুঞাপুরের উত্তর জগৎপুরা থেকে কুঠিবয়ড়া বাজার পর্যন্ত যমুনা নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ১৬ কি.মি রাস্তা পদযাত্রা করে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

সড়কে ভুঞাপুর বাসস্ট্যান্ড থেকে গোপালপুর উপজেলার সোনামুই বাজার পর্যন্ত ১৬ কি.মি পাকা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দকে পরিণত হয়েছে। হয়ে পড়েছে যান চলাচলের অনুপোযোগী।

অথচ এ সড়কটিই তারাকান্দীতে অবস্থিত যমুনা সার কারখানায় উৎপাদিত ইউরিয়া সার উত্তরবঙ্গে পরিবহনের প্রধান সড়ক। এছাড়াও এই সড়ক দিয়ে স্থানীয় লোকজনসহ সিরাজগঞ্জের কাজিপুর, জামালপুরের সরিষাবাড়ী ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার অনেক মানুষ দ্রুততম সময়ে ঢাকার সাথে যোগযোগের জন্য ব্যবহার করে থাকে।

Banglabid

গুরুত্বপূর্ণ এ সড়কটি টাঙ্গাইলের ভুঞাপুর, গোপালপুর, ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী ও কালিহাতী উপজেলার লাখ লাখ মানুষকে বন্যার হাত থেকেও রক্ষা করে থাকে।

ব্যস্ততম সড়কটি দ্রুত সংস্কার ও প্রাচীণ জনপদ দু’টিকে ভাঙনের হাত থেকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোপালপুর উপজেলার সোনামুই বাজার থেকে ভুঞাপুর বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা করে ব্যতিক্রমী প্রতিবাদ জানায় এলাকাবাসী।

পদযাত্রার সমন্বয়কারী হাঁজী ইসমাইল খাঁ কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার খান বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নীরব ভূমিকার কারণে জনগণ বাধ্য হয়ে আজ রাস্তায় নেমে এসেছে। অবিলম্বে কর্তৃপক্ষের শুভ বোধের উদয় হবে এবং জনগণের ন্যায়সংঙ্গত দাবি মেনে নিয়ে দুর্ভোগ লাঘবে সচেষ্ট হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নদী ভাঙ্গন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাত খুন মামলার চার্জশিট মারাত্মক ত্রুটিপূর্ণ: হাইকোর্ট

পরবর্তী

পৌর নির্বাচনে অা. লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

পরবর্তী

পৌর নির্বাচনে অা. লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

লুইসের ব্যাটে বরিশালের জয়

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT