চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করলেন টিকটক সিইও কেভিন মাইয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২০
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

পদত্যাগ করেছেন চীনা ভিডিও অ্যাপ টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেভিন মাইয়ার। মাত্র ১০০ দিনের মাথায় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অ্যাপটির প্রধান পদ থেকে সরে এলেন কেভিন।

মে মাসের মাঝামাঝিতে ডিজনি এক্সিকিউটিভ পদ থেকে কেভিন টিকটকে যোগদান করেছিলেন।

ধারণা করা যাচ্ছে, মার্কিন প্রশাসন থেকে টিকটকের বিরুদ্ধে মামলা করার মাত্র কয়েকদিন পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এই অ্যাপের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে গোপনে তথ্য সংগ্রহ করছে চীন। এই একই অভিযোগ উঠেছিল ভারতেও। তারপরেই টিকটক বন্ধ করে দেওয়া হয় এসবদেশে। যদিও টিকটকের তরফ থেকে বারবার এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

গত সোমবার জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি বিবেচনা করে চীনের জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক ট্রাম্প প্রশাসনের শাস্তিমূলক পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেছে।  মার্কিন প্রশাসন টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে আমেরিকানদের সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছিল।

টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের প্রধান কার্যালয় বেইজিংয়ে এবং এটি চীনে জনপ্রিয় হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সমালোচনাও বেড়েছে। টিকটকের সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির কয়েকজন সিনেটর এর বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকটকপদত্যাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT