আর্জেন্টিনা ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জেরার্ডো টাটা মার্টিনো। অলেম্পিক শুরুর এক মাসেরও কম সময় আগে পদত্যাগ করলেন তিনি।
নানা অনিয়ম, অস্থিরতা, মেসি অব্সর নেওয়ায় অলেম্পিকের দল বাছাই জটিলতা নিয়ে বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠকে আসন্ন অলিম্পিক দলের অনুশীলন নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় পদত্যাগ করেন মার্টিনো।
দুই বছর তিনি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের দায়িত্বে ছিলেন। দুই বছরে দুইবার কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারেনি তার দল।
এক বিবৃতিতে এফএ জানিয়েছে, জাতীয় দলের টেকনিক্যাল টিম তাদের কাজ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।
মার্টিনোর অধীনে ২৯ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে জয় পেয়েছে ১৯টিতে। সাতটি ড্র ও মাত্র তিনটিতে হেরেছে মেসিরা।
কোপা আমেরিকার ফাইনালে হারের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। খবর চাওর আছে, মেসির পথ অনুসরণ করতে পারেন তার আরো কয়েকজন সতীর্থ।
মেসির অবসর, দেশের ফুটবল প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়া ও বোর্ডের পরিচালনা পর্ষদে ব্যাপক পরিবর্তন; অলেম্পিকের আগে সব কিছু মিলিয়ে টালমাতাল অবস্থায় আর্জেন্টিনা ফুটবল।







