চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করছেন রাহুল গান্ধী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাহুল গান্ধী

১৭তম লোকসভা নির্বাচনে গোহারা হেরে কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেয়ার প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী।

নিজস্ব সূত্র থেকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তার নেতৃত্বে কংগ্রেসের জোট ইউনাইডেট প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) কাছে বিপুল ব্যবধানে হেরে যাওয়ায় এর দায় নিয়ে ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছেন রাহুল।

তবে জরুরি বৈঠকে সোনিয়া গান্ধী অবশ্য রাহুলকে পরামর্শ দিয়েছেন পদত্যাগপত্র জমা দেয়ার আগে বিষয়টি নিয়ে কংগ্রেস কার্যনির্বাহী কমিটির (সিডব্লিউসি) সদস্যদের সঙ্গে কথা বলে নিতে।

৬ সপ্তাহব্যাপী ম্যারাথন নির্বাচন শেষে বৃহস্পতিবারের ভোটগণনায় আগের বুথফেরত জরিপের অনুমানকে সত্য প্রমাণিত করে জিতে যায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। নির্বাচন হওয়া ৫৪২টি আসনের মধ্যে ৩৫১টি আসন পেয়েছে এই জোট, যারা মধ্যে একা বিজেপিই পেয়েছে ৩০২টি আসন।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ইউপিএ পেয়েছে মাত্র ৯২টি আসন। এর মধ্যে দল হিসেবে কংগ্রেস পেয়েছে মাত্র ৫৪টি।

জোট তো হেরেছেই, নিজের আসন আমেথিতেই অভিনেত্রী স্মৃতি ইরানির কাছে হার মানতে হয়েছে রাহুলকে। এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

Reneta

শোচনীয় ব্যবধানের এ হারের জন্য রাহুল গান্ধীর নেতৃত্বকেই দুষছেন দলের সিনিয়র নেতাকর্মীরা। তার পদত্যাগের দাবিও জানিয়েছেন অনেকে। ভারতের ঐতিহ্যবাহী এই দলটি এখন ভুগছে নেতৃত্ব নিয়ে অবিশ্বাসের সংকটে।

অন্যদিকে নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিভারতের লোকসভা নির্বাচনরাহুল গান্ধীলোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯সোনিয়া গান্ধী
শেয়ারTweetPin

সর্বশেষ

বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার উত্তরণ জরুরি: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আপিল চলাকালে কেনেডি সেন্টারে ট্রাম্পের নাম না রাখার নির্দেশ বহাল

জুলাই ৯, ২০২৬

বিমানভাড়া ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ভ্রমণে মন্দা

জুলাই ৯, ২০২৬

দুই মিনিটেই কৌতূহল বাড়ালো ‘মাস্তুল’!

জুলাই ৯, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অস্থির মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি টিকবে তো?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT