চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিনজো আবে

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।

শিনজো আবে জানান, তিনি চান না তার অসুস্থতা সিদ্ধান্ত নেওয়ার পথে বাধা তৈরি করুক। অফিসে তার মেয়াদ শেষ করতে ব্যর্থ হওয়ার জন্য জাপানীদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

৬৫ বছর বয়সী আবে দীর্ঘদিন যাবৎ আলসারেটিভ কোলাইটিসে ভুগছেন। এটি অন্ত্রের প্রদাহজনিত সমস্যা। কিন্তু সম্প্রতি তার অবস্থা খারাপ হয়েছে বলে জানান তিনি।

গত বছর জাপানের সবচেযে দীর্ঘসময় ব্যাপী প্রধানমন্ত্রীত্ব করা ব্যক্তি হন তিনি। ২০১২ সাল থেকে প্রধানমন্ত্রী হিসেবে তার এবারের অফিস সময়কাল শুরু হয়।

কিশোর বয়স থেকেই আলসারেটিভ কোলাইটিসে ভোগা শিনজো আবে ২০০৭ সালেও হঠাৎ করেই শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছিলেন।

আবে কট্টর রক্ষণশীল এবং জাতীয়তাবাদী হিসাবে এবং ‘আবেমনিক্স’ নামে পরিচিত তার আগ্রাসী অর্থনৈতিক নীতি দিয়ে উন্নয়ন ত্বরান্বিত করার জন্য খ্যাতি অর্জন করেছেন।

Reneta

প্রধানমন্ত্রী জানান, এই রোগে জুলাই থেকে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। বর্তমানে তিনি তার চিকিৎসা নিচ্ছেন যেখানে প্রচুর সময় দিতে হয়।

তিনি আরো যোগ করেন, যখন আমার কার্যকালের মেয়াদে এক বছর বাকি রয়েছে, করোনাভাইরাস নিয়ে হতাশা রয়েছে এবং অনেক নীতি প্রয়োগের অপেক্ষায় আছে তখন আমার পদ ছেড়ে দেওয়ার জন্য জাপানের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই।

তবে আবে এখনই পদত্যাগ করবেন নাকি উত্তরসূরী নির্বাচিত হওয়া পর্যন্ত সময় নিবেন তা জানা যায়নি। জাপানের আইন অনুযায়ী একজন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সাময়িকভাবে দায়িত্ব নেবেন যদি আবে তার ভূমিকা পালন করতে অক্ষম হন, তবে তারা কত দিন পদে থাকতে পারবেন তার সীমাবদ্ধতা নেই।

উত্তরসূরীর তালিকায় উপ-প্রধানমন্ত্রী তারো অসো, যিনি অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করছেন তিনি প্রথম সারিতে রয়েছেন, তারপরে রয়েছেন মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদ সুগা। নতুন প্রধানমন্ত্রী নির্বাচন দিতে পারবেন না কিন্তু চুক্তি ও বাজেটের মতো বিষয়গুলিতে নেতৃত্ব দিতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানপদত্যাগপ্রধানমন্ত্রীশিনজো আবে
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT