চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পদকটি আজম খান জীবিত অবস্থায় পেলে আরো ভালো লাগতো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

বেঁচে থাকতে একুশে পদক না পেলেও মরণোত্তর রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারটি পেতে যাচ্ছেন বাংলাদেশের পপ সম্রাট খ্যাত সংগীতশিল্পী আজম খান।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই স্বীকৃতি দিলো সরকার। বুধবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়।

যুগ্ম সচিব মো.ফয়জুর রহমান ফারুকীর স্বাক্ষরিত সংস্কৃতি মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৯ সালের একুশে পদকপ্রাপ্ত আজম খানের নাম দেখে যোগাযোগ করা হয় প্রয়াত আজম খানের বড় ভাই ও কিংবদন্তি সংগীত পরিচালক ও সুরকার আলম খানের সঙ্গে।

তখনো তিনি আজম খানের মরণোত্তর একুশে পদক প্রাপ্তির খবরটি জানেন না। পদকপ্রাপ্তির বিষয়টি তাকে বলার পর তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, খুব খুশি হলাম। আলহামদুলিল্লাহ! তবে আরো বেশী খুশি হতাম, একুশে পদকটি আজম খান জীবিত অবস্থায় পেলে! তখন আরো ভালো লাগতো। এখন সেতো সমস্ত পুরস্কারের উর্দ্ধে, দেখে যেতেতো পারলো না এই সম্মান, এই পুরস্কার।

আলম খান আরো বলেন, জীবিত অবস্থায় একুশে পদক পাওয়ার যোগ্য ছিলো আজম খান। সেতো শুধু গায়ক ছিলো না, মুক্তিযোদ্ধাও ছিলো। কমান্ডার ছিলো। সেই হিসেবে আরো আগেই তার পাওয়া উচিত ছিলো।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফয়জুর রহমান ফারুকীর স্বাক্ষরে এ বছর একুশে পদক প্রাপ্ত ২১ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় শিল্পকলায় (অভিনয়, সংগীত, আলোকচিত্র ও চারুকলা) বিশেষ অবদান রাখার জন্য মোট আটজন গুণী ব্যক্তিত্বর নাম ঘোষণা করা হয়।

আজম খান ছাড়াও শিল্পকলায় অবদান রাখার জন্য এবার একুশে পদক দেওয়া হচ্ছে সুবর্ণা মুস্তাফা (অভিনয়), সুবীর নন্দী (সংগীত), লাকী ইনাম( অভিনয়), লিয়াকত আলী লাকী(অভিনয়), খায়রুল আলম শাকিল (সংগীত), সাইদা খানম (আলোকচিত্র) এবং জামাল উদ্দিন আহমেদ (চারুকলা)।

আজম খানের গাওয়া অসংখ্য গান আজও বাঙালির হৃদয়ে ঢেউ তুলে। বাংলাদেশের বাইরেও রকস্টার হিসেবে তার নাম উচ্চারিত হয়। তার গাওয়া বেশ কিছু গান সত্তর এবং আশির দশকে ব্যাপক জনপ্রিয়তা পায়। ওরে সালেকা- ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানি, আসি আসি বলে ইত্যাদি গানগুলো এখনো মানুষের মনে জীবন্ত। ‘আমি বাংলাদেশের আজম খান, বাংলাতে গাই পপ গান…’ এই গানটির মধ্য দিয়ে আজম খানের জীবনের কিছু অংশ চমৎকারভাবে উঠে এসেছে। মৃত্যুর কিছুদিন আগে তিনি নিজেই গানটি লিখেছিলেন।

Reneta

২০১১ সালের ৫ জুন দূরারোগ্য ক্যান্সারে ভোগে আজম খান মারা যান বটে, কিন্তু তার চিরস্মরণীয় গানগুলোর জন্য তিনি আজীবন সাধারণ মানুষের মাঝে বেঁচে থাকবেন। তাদের জন্যইতো তিনি আজীবন গান করে গেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অনামিকাঅভিমানিআজম খানআলম খানআলাল ও দুলালএকুশে পদকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT