চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথ শিশুদের জন্য ‘দুই টাকায়’ খাবার

সুব্রত গাইন সুব্রত গাইন
৩:১৯ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পথ শিশু ও হতদরিদ্র মানুষের মাঝে দুই টাকায় খাবার বিতরণ করবে প্রেজেন্টেশন অ্যান্ড ক্যারিয়ার অর্গানাইজেশন (পিসিও)। তবে এই সুযোগ মাত্র একদিনের জন্য। 

আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্স ভবনের সামনে বিকাল চারটায় এই খাবার দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির চেয়ারম্যান এস এম মাসুম পারভেজ।

এছাড়াও ওই দিন বেলা দুইটায় ক্যারিয়ার ভাবনা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। তাতে অংশ নিতে আজ বৃহস্পতিবারের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।

আর প্রধান আলোচক হিসেবে থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. হাতেম আলী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের নিবার্হী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

দুইটি পর্বে অনুষ্ঠিত সেমিনারের প্রথম পর্বে এমএনসি, আইইএলটিএস এবং বিদেশে উচ্চ শিক্ষা সম্পর্কে আলোচনা করা হবে। এ বিষয়ে আলোচনা করবেন মুহাম্মদ সাইফুর ইসলাম প্রিন্স এবং ইসতিয়াক আহমেদ মন্ডল (ইউনিভার্সিটি অফ গুচেস্টার, ইংল্যান্ড)।

Reneta

আর ২য় পর্বে আমন্ত্রিত অতিথিরা বিসিএস এবং ক্যারিয়ার প্লানিং বিষয়ে আলোচনা করবেন।

প্রেজেন্টেশন অ্যান্ড ক্যারিয়ার অর্গানাইজেশন (পিসিও) শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে প্রেজেন্টেশন, ডিবেট, পাবলিক স্পিকিং, আইসিটি, সোশ্যাল ওয়ার্কস, লিডারশিপ, নেটওয়ার্কিং ইত্যাদি নিয়ে কাজ করে।

এছাড়াও শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম চাকরির ব্যবস্থা, শিশু অধিকার রক্ষা, বন্যার্ত ও শীতার্তদের সহায়তাসহ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষা বিস্তারে কাজ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT