চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথে পাওয়া সেই নবজাতকের দায়িত্ব এলাকাবাসীর

রাহুল রায় রাহুল রায়
৭:৪৬ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

রাজধানীর পুরাতন বিমানবন্দরের রানওয়েতে পাওয়া নবজাতকের অবস্থা এখন অনেকটাই ভাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কুকুরের কামড়ের আঘাত থাকায় পুরোপুরি সুস্থ হতে তার আরেকটু সময় লাগবে।

তাকে উদ্ধার করা এলাকাবাসী জানিয়েছেন, শিশুটি সুস্থ হলে তারাই তার ভরণ-পোষণের দায়িত্ব নেবেন।

বিমানবন্দর এলাকায় রানওয়ের শেষ মাথায় পাওয়া শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

Banglabid

হাসপাতাল কর্তৃপক্ষ নিজ দায়িত্বেই তার চিকিৎসা করছে।

ডিএমসির উপ-পরিচালক ডা. নাজিমুন্নেসা বলেন, বাচ্চাটাকে যখন এখানে নিয়ে আসা হয় তখন তার  মুখে ক্ষতের দাগ ছিলো। এখানে আসার পর থেকে ডাক্তাররা তার চিকিৎসা দিচ্ছে। এখন তার শারীরিক অবস্থা ভালো।

যখন তাকে পাওয়া যায়, তখন তার শরীরে ছিল কুকুরের আঘাতের চিহ্ন। পাশেই খেলছিল শিশুরা। তাদের কাছে খবর পেয়েই তানিয়া, হালিমারা তুলে নেন শিশুটিকে।

Reneta

এলাকাবাসী তানিয়া আক্তার বলেন, ছেলেরা ওখানে খেলা করছিলো। তারাই প্রথম দেখতে পায়। কুকুর তাকে কামড় দিচ্ছে। কান্নার শব্দ শুনে আমরা তাকে গিয়ে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হয়।

নর্দমায় পড়ে থাকা নবজাতককে যারা জীবনের আশা দিয়েছেন, তারা শিশুটির দায়িত্ব নিতে প্রস্তুত।

সবার আশা, দ্রুত সুস্থ হয়ে উঠবে শিশুটি। গর্ভধারিণী মাকে না পেলেও অন্য কোনো মায়ের কোলে বড় হবে সে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নবজাতকপড়ে পাওয়া শিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT