চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বকালের একশো সিনেমার তালিকায় ‘পথের পাঁচালী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
পথের পাঁচালী

বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা ভাষার সেরা ১০০ চলচ্চিত্রের একটি তালিকা তৈরি করেছে বিবিসি। সেই তালিকায় স্থান করে নিয়েছে ১৯৫৫ সালে নির্মিত ‘পথের পাঁচালী’। তালিকার পনের নম্বরে আছে সত্যজিৎ রায়ের এই ছবিটি। ছবিটি তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় ছবি।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে নির্মিত এই ছবিটি সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম চলচ্চিত্র। ‘অপু ত্রয়ী’ চলচ্চিত্র-সিরিজের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালীর মুখ্য চরিত্র অপু। ছবিতে অপুর শৈশবকে কেন্দ্র করে বিংশ শতাব্দীর বিশের দশকে বাংলার একটি প্রত্যন্ত গ্রামের জীবনধারা চিত্রায়িত করা হয়েছে।

বিদেশী ভাষায় নির্মিত একুশ শতকের সেরা ১০০ ছবি বাছাই করতে ভোট দেন ৪৩ দেশের ২০০ জন সিনেবোদ্ধা। তালিকায় শীর্ষস্থানে আছে জাপানি ছবি ‘সেভেন সামুরাই’। আকিরা কুরোসাওয়ার পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫৪ সালে।

২৪ দেশের ১৯টি ভাষার ৬৭ জন চলচ্চিত্র নির্মাতার ১০০টি ছবি বিবিসির বিদেশী ভাষার ছবির তালিকায় জায়গা পায়। তালিকার ২৭টি ছবি ফরাসি, ১২টি ম্যান্ডারিন, ১১টি ইতালিয়ান ও ১১ জাপানি ছবি আছে। সেরা ১০০ ছবির তালিকায় চার জন নারী পরিচালকের কাজও আছে।

এক নজরে দেখে নিন তালিকার সেরা দশটি ছবি।

১. সেভেন সামুরাই (আকিরা কুরোসাওয়া, ১৯৫৪)
২. বাই সাইকেল থিভস (ভিক্তোরিও ডি সিকা, ১৯৪৮)
৩. টোকিও স্টোরি (ইয়াসুজিরো ওজু, ১৯৫৩)
৪. রাশোমন (আকিরা কুরোসাওয়া, ১৯৫০)
৫. দ্য রুলজ অফ দ্য গেম (জিন রেনোইন, ১৯৩৯)
৬. পারসোনা (ইংমার বার্গম্যান, ১৯৬৬)
৭. এইট অ্যান্ড হাফ (ফেদেরিকো ফেলেনি, ১৯৬৩)
৮. দ্য ফোর হান্ড্রেড ব্লোজ (ফ্রাঁসোয়া ত্রুফো, ১৯৫৯)
৯. ইন দ্য মুড ফর লাভ (ওং কার-ওয়াই, ২০০০)
১০. লা ডলসে ভিটা (ফেদেরিকো ফেলেনি, ১৯৬০)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পথের পাঁচালীবিবিসিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসা সত্যিই অভূতপূর্ব: স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

প্রাথমিক শিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি, পদক দেবেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT