চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথশিশুদের কল্যাণে কানাডার ক্যালগেরির মুক্তবিহঙ্গ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
প্রবাস সংবাদ
A A
কানাডার ক্যালগেরির মুক্তবিহঙ্গ নাট্য সংগঠন শুধু বিনোদনই নয়, বাংলাদেশের পথশিশুদের গত চার বছর ধরে নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে আসছে।
ক্যালগেরির একদল উদ্যমী তরুণ ‘মুক্তবিহঙ্গ’ নামে থিয়েটারের মাধ্যমে প্রতিবছর নিয়ে আসছে তাদের নতুন নতুন প্রযোজনা থেকে যে অর্থ সংগৃহীত হচ্ছে, তার সবই চলে যায় বাংলাদেশের মিরপুরে অবস্থিত মায়ের আঁচল পথশিশু আশ্রয় কেন্দ্রে।
গত বছরগুলোতে তারা পথ শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রায় তিন লক্ষ টাকা সহায়তা করেছেন। এ বছর তাদের পঞ্চম প্রযোজনা ক্যালগেরির বিএম ও সেন হোম  রকি রিজ থিয়েটারে আগামী ২১ ও ২২ মার্চ এ  কারলোগোলদনির বিখ্যাত কমেডি ‘দা সারভেন্ট অফ টু মাস্টার্স’ অবলম্বনে শ্রদ্ধেয় অসীম দাসের রচনায় ‘নওকার শয়তান মালিক হয়রান’ নাটকটি।
ইতিমধ্যে সংগঠনটি তাদের কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ আলবার্টার প্রোফেসনাল থিয়েটারের মর্যাদা লাভ করেছে কানাডার গভর্মেন্ট অব আলবার্টা থেকে। আর এরই প্রেক্ষিতে সিটি অফ ক্যালগারি দশ বছরের জন্য মুক্তবিহঙ্গ – বেঙ্গলি থিয়েটার’- নামটি ক্যালগেরির ডাউনটাউন এ অবস্থিত পাবলিক লাইব্রেরিতে খোদাই করে লেখা থাকবে।
 
সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জাহিদ হক জানান, মানুষ বড়ই একা ,একঘেয়েমি কর্মমুখী জীবন থেকে বেরিয়ে এসে কিছু সময় হাসি আনন্দতে মেতে উঠবে এমন প্রত্যাশা।
নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র মৌ ইসলাম জানালেন, আমরা দিনরাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছি একটি সফল প্রযোজনা দর্শকদের উপহার দেবার জন্য। আসুন আগামী ২১ ও ২২ শে মার্চ হাসির এই নাটকটি উপভোগ করুন। এর থেকে সংগ্রহীত সকল অর্থই বাংলাদেশের পথশিশু ‘মায়ের আঁচল’ কে দেয়া হবে। এবছর নাটকটির মিডিয়া পার্টনার চ্যানেল আই ও বাংলা নিউজ সিএ।
সমাজের যে চরিত্র গুলো প্রতিনিয়ত আমাদের ধোঁকা দেয় তা থেকে বের হয়ে আসা এবং অসঙ্গতিগুলোকে আঙ্গুলি দিয়ে দেখিয়ে সামাজিক কর্মকাণ্ডে মুক্তবিহঙ্গ যে অবদান রাখছে তা অব্যাহত থাকবে এমনটাই মনে করেন ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডার ক্যালগেরিমুক্তবিহঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT