চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পতন আসন্ন জেনেই সরে পড়েছিলেন জিদান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

৫ মার্চ, ২০১৯। রিয়াল মাদ্রিদ সমর্থকরা চাইলে দিনটিকে এখন থেকে পতন-দিবস হিসেবে পালন করতে পারে! পাঁচ বছরে চার চ্যাম্পিয়ন্স লিগ জিতে যে সাম্রাজ্য গড়ে তুলেছিল সর্বোচ্চ ১৩ বার ইউরোপজয়ী দলটি, আয়াক্সের কাছে নিজ মাঠে ৪-১ গোলে উড়ে যাওয়ায় সেই দলটিকে ঘিরে এখন শোকের ছায়া। তীব্রতা এতটাই বেশি যে, মাতম করা ভুলে গেছেন রিয়ালের কড়া সমর্থকও!

অথচ গত বছরও রিয়ালকে ভাবা হচ্ছিল অপরাজেয়, দুরন্ত-অপ্রতিরোধ্য, মাত্র ছয় মাসের ব্যবধানে সেই দলটির পতন কী হুট করেই হল? পতন কী আসন্ন ছিল? এটা কি জিনেদিন জিদানের ভবিষ্যতবাণী কানে না তোলার ফল?

সত্যি কথা হল, জিদান অনুভব করতে পেরেছিলেন খুব দ্রুতই একটা বড় রকমের ধাক্কা আসন্ন। এমনকি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনালদো যখন তার বাইআউট ক্লজ ১০০ মিলিয়নে নামিয়ে আনার জন্য অনুরোধ করলেন, আর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাতে সায় দিলেন, জিদান তখনই বুঝতে পেরেছিলেন পতনের দিকে যাচ্ছে তার দল!

বিপদ বুঝতে পেরে পেরেজকে নতুন করে দল সাজানোর জন্য অনুরোধ করেছিলেন জিদান। কিন্তু রিয়াল সভাপতি সে কথা কানেও তোলেননি। ২০১৭/১৮ মৌসুমে দলে আনেননি মানসম্মত কোনো খেলোয়াড়। নেইমারের আশায় ছেড়ে দিলেন রোনালদোকে।

তবে নেইমারের আশায় না থেকে সুবর্ণ সময়ে রিয়ালকে রেখে বিদায় বলে দেন জিদান। টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচকে শুরুতে যেতে না দিলেও পরে সম্মানের সঙ্গেই বিদায় দেয়া হয় সান্তিয়াগো বার্নাব্যু থেকে। আর তারও পরে জুভেন্টাসের পাড়ি জমান রোনালদো।

জিদানের বিদায়ের পর তরুণ, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে আনার কাজে অনেকটাই পিছিয়ে পড়ে রিয়াল। যাদের দিয়ে ইউরোপ জয় করেছিল সেই ইস্কো, মার্কো অ্যাসেনসিও, লুকাস ভাসকুয়েজরা হারিয়ে ফেললেন ধার। রোনালদোর শূন্যস্থানে করিম বেনজেমা-গ্যারেথ বেলদের উপর অতি ভরসা যে কাল হয়েছে সেটা আয়াক্স ম্যাচের পরে নতুন করে উপলব্ধি করতে পারবেন রিয়াল সভাপতি পেরেজ।

Reneta

এক উত্তপ্ত পরিস্থিতিতে রিয়ালের দায়িত্ব নিয়ে দলের চেহারাই পাল্টে দিয়েছিলেন জিদান। সেখানে গোছানো দল পেয়েও রীতিমত বরখাস্ত হয়েছেন হুলেন লোপেতেগি। চাকরি ঝুলে গেছে বর্তমান কোচ সান্তিয়াগো সোলারির। রাফায়েল ভারানে, টনি ক্রুস, নাচোদের বিকল্প খোঁজার ব্যাপারে জিদানের কথাও আমলে নেননি পেরেজ। আয়াক্স ম্যাচে এই খেলোয়াড়দের দেখে মনে হয়েছে বড্ড ক্লান্ত তারা। জিদানের মতো একজন কিংবদন্তির পরামর্শ কানে না তোলা যে কত বড় ভুল, সেটা এখন হয়তো উপলব্ধি করতে পারছেন রিয়াল সভাপতি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিনেদিন জিদানরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT