চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পটুয়াখালী কারাগারে ছাত্রদল সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ পূর্বাহ্ন ২০, জুলাই ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

পটুয়াখালীতে গ্রেফতার ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসানসহ ৬ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদেরকে মাদক মামলার আসামী করে বিকেল ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে পাঠানো হয়। তার আগেই আদালতের দিনের কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার তাদের জামিন আবেদনের কথা জানান আইনজীবী। রাজিব আহসান পটুয়াখালীর মাদক মামলা ছাড়াও ঢাকার পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার ২৩টি নাশকতা মামলার আসামী। রাজীব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে পটুয়াখালীর বিভিন্ন থানায় বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল।

রোববার রাতে তাকে পটুয়াখালীর লেবুখালী ফেরীঘাট থেকে মাদকসহ গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী প্রাইভেটকারের চালক এবং বরিশালের মেহেন্দীগঞ্জ ছাত্রদলের ৪ নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ও এক বোতল মদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

তবে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রোববার সন্ধ্যায় বরিশালের মেহেন্দীগঞ্জে তার বাবার কবর জিয়ারত শেষে স্থানীয় কয়েকজন নেতা-কর্মী নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা যাচ্ছিলেন রাজিব আহসান। পথে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ প্রেস ব্রিফিং করে জানান, রাজিব আহসান মাদক নিয়ে আসছেন এমন গোপন সংবাদে পুলিশ প্রাইভেট কার তল্লাশি করে লাগেজের ভিতর থেকে ৪৫ পিস ইয়াবা ও ১ বোতল মদ উদ্ধার করে।

Reneta

তিনি বলেন, প্রাইভেট কার তল্লাশি করতে গেলে সে নিজেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বলে পরিচয় দেয়। আমরা জানতে পারি যে ঢাকাতে তার নামে একাধিক মামলা রয়েছে। তারা মেহেন্দিগঞ্জ থেকে কুয়াকাটা যাচ্ছিলো।

ফয়েজ আহমেদ জানান, রাজিবের সাথে আরো চারজন সহযোগী ছিলো। ড্রাইভারসহ মোট তারা পাঁচজন। এরা হলেন; মো. সালাহউদ্দিন, মো. রফিকুল ইসলাম, সৈয়দ জসিম উদ্দিন ও সাইফুল ইসলাম। তারা সবাই মেহেন্দিগঞ্জের অধিবাসী।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন বলেন, রাজিব আহসান সরকারের প্রতিহিংসার শিকার। এটা সাজানো ঘটনা। তাকে অবিলম্বে মুক্তি দেয়া না হলে হরতালসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

রাজিব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে আজ সোমবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জেলা ছাত্রদল।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রদল
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১৯ জন আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষার জন্য ভালোবাসা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT