চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চম ধাপের নির্বাচনেও ব্যাপক সহিংসতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৮, মে ২০১৬
রাজনীতি
A A

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপেও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এরইমধ্যে জামালপুরে ৩ জন, চট্টগ্রামে একজন এবং নোয়াখালীতে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়াও কারচুপির অভিযোগ এনে ভোটবর্জনের ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জ, পাবনা, নাটোর, গাইবান্ধা, জামালপুল, কুমিল্লা, বরিশাল, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায়। শেষ খবর পর্যন্ত অনিয়মের অভিযোগে ৪৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুঁটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিতে ৩ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে কেউ কেউ নিহতের সংখ্যা ৪ জন বলে দাবি করেছেন।

Banglabid

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আইন শৃংখলাবাহিনীর ধাওয়ায় পড়ে গিয়ে সৈয়দ আহমেদ নামে এক ভোটারের মুত্যু হয়েছে।

চট্টগ্রামের ইছানগরেও নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট এলাকায় বাসের ধাক্কায় দুই নির্বাচনী  কর্মকর্তা নিহত হয়েছেন।

Reneta

আগের চার দফা ইউপি নির্বাচনেও ব্যাপক প্রাণহানীর ঘটনা ঘটে।

কুমিল্লার তিতাসে ভোটকেন্দ্রে সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক। এর বাইরে বেশ কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষও হয়েছে। কেন্দ্রদখল এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে গাইবান্ধার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

ভোট কারচুপির অভিযোগে লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জের পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যালট পেপারে সিল দেয়ায় আওয়ামী লীগের এক এজেন্টকে একমাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের বামনা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করার পাশাপাশি নির্বাচনী দায়িত্ব থেকে ওসিকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রদখল এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে গাইবান্ধার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত। গাইবান্ধার পলাশবাড়ির মহাদিপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী মুকুল আহম্মেদ ভোট বর্জন করেছেন।

দেশের ৭শ’ ১৭টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮ টায়। একটানা ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।  এ দফায় ভোট হচ্ছে ৪৫ জেলার ৯৩ উপজেলায়। ভোটার প্রায় ১ কোটি ১০ লাখ। ভোটকেন্দ্র ৬ হাজার ৪শ’ ৮৪টি। নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২ লাখ সদস্য। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ঝড় তোলা’ ছবি নিয়ে যা বললেন মাহি

পরবর্তী

রিয়ালকে হারিয়ে ইতিহাস হতে চায় অ্যাটলেটিকো

পরবর্তী

রিয়ালকে হারিয়ে ইতিহাস হতে চায় অ্যাটলেটিকো

জিকা আতঙ্কের পরও ব্রাজিলেই হবে অলিম্পিক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT