বাংলাদেশ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ২ জন

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ২ জন

পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের চার মাইল নামক স্থানে ট্রাক ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে অটোবাইক চালকসহ ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন।

শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুই জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে একজন জন শিশু, দুই জন নারী চালকসহ তিন জন পুরুষ রয়েছে।

নিহতরা হলেন, জেলা সদরের সাতমেরা ইউনিয়নের জামুড়িবাড়ী গ্রামের জয়েনউদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৩৬), তার স্ত্রী জেসমিন আক্তার (২৫), মেয়ে ওরপি (৬), চাচী নার্গিস আক্তার (৩৫), অটোবাইক চালক মোস্তাফিজুর রহমান (৩০) এবং দশম শ্রেণির ছাত্র মনির।

পঞ্চগড় পুলিশ জানায়, ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮১৩৬৮) বেপরোয়া গতিতে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রী বোঝাই অটোবাইকটির মুখোমুখি সংঘর্ষ ঘটলে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ট্রাক আটক করা গেলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।

বিষয়:৬ জন নিহতপঞ্চগড়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…