চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি তেল পাচার ঠেকাতে পঞ্চগড় সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

এ রহমান মুকুলএ রহমান মুকুল
৭:১৮ অপরাহ্ন ০৭, মার্চ ২০২৬
- সেমি লিড, জনপদ, পঞ্চগড়
A A
পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ছবি: প্রতিনিধি।

পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ছবি: প্রতিনিধি।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার ঠেকাতে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অংশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধাকেও বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দরসহ জেলার প্রায় ১৩৫ কিলোমিটার সীমান্তজুড়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করে অভিযান পরিচালনা শুরু করেছে।

বিজিবি জানিয়েছে, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীদেরও তল্লাশি করা হচ্ছে।

এ ছাড়া পুরো সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জ্বালানি সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বালানি তেলপঞ্চগড়পঞ্চগড় সীমান্তবিজিবির নজরদারি
শেয়ারTweetPin

সর্বশেষ

পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ছবি: প্রতিনিধি।

জ্বালানি তেল পাচার ঠেকাতে পঞ্চগড় সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

মার্চ ৭, ২০২৬

জ্বালানি সংকটের আশঙ্কা নেই, আমদানি হচ্ছে ২ দশমিক ৮০ লাখ টন ডিজেল

মার্চ ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের নতুন হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার

মার্চ ৭, ২০২৬

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে থাকছে চমক, পারফর্ম করবেন যারা

মার্চ ৭, ২০২৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম টর্পেডো হামলা

মার্চ ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT