চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পছন্দের উইকেটই পাচ্ছেন মুশফিকরা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৩১ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বৈরি আবহাওয়ায় তখন ইনডোরে অনুশীলন চলছিল বাংলাদেশ দলের। তারই এক ফাঁকে ব্যাটিং করতে থাকা মুশফিকের কাছে বার্তা গেল। বৃষ্টি থামার সংকেত পেয়ে অধিনায়ক উইকেট দেখতে এলেন কোচের সঙ্গে। দ্বিতীয় টেস্টের জন্য জহুর আহমেদের তিন ও পাঁচ নম্বর উইকেট প্রস্তুত রাখা হয়েছে। দুটিই খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন দুজনে। প্যাড পরা মুশফিক ব্যাটিং পজিশনে দাঁড়িয়ে সামনে-পেছনে পা নিয়ে শ্যাডো করার ভঙ্গিও করলেন কিছুক্ষণ। হাতে ধুলো মাখিয়ে পরখ করলেন উইকেট। কিছুপরই তিন নম্বর উইকেটের পরিচর্যা শুরু করলেন কিউরেটর।

বোঝা গেল তিন নম্বর উইকেটেই হবে সিরিজের শেষ টেস্ট। গত বছর ইংল্যান্ড সিরিজের রোমাঞ্চকর ম্যাচটাও হয়েছিল এই উইকেটেই। তাতে ২২ রানে ম্যাচ হাতছাড়া করলেও টাইগার স্পিনে ভড়কে গিয়েছিল ইংলিশরা। প্রতিপক্ষের ২০ উইকেটের ১৯টিই নিয়েছিলেন স্পিনাররা। এবারও তাই স্পিন সহায়ক উইকেট চট্টগ্রামে।

সিরিজ শুরুর আগে চট্টগ্রামে ক্যাম্প করার সময়ই কোচ-অধিনায়ক জানিয়ে দিয়েছেন উইকেট নিয়ে চাহিদার কথা। চাওয়া-পাওয়ার যে মিলেছে সেটি বোঝা গেল মুশফিকের কথাতেই, ‘উইকেট মোটামুটি তৈরিই ছিল। দেখলাম কোনটা কেমন হতে পারে। একেক উইকেট একেক ধরনের হয়ে থাকে। বৃষ্টির জন্য এখানে একটা উইকেট একটু অপ্রস্তুত অবস্থায় থাকতে পারে। বৃষ্টির জন্য গত দু-তিন দিন তারা সেভাবে কাজও করতে পারছে না। তবে আমরা যেভাবে বলেছি, সেভাবেই উইকেট বানানো হয়েছে। আমরা উইকেট নিয়ে খুশি। উইকেট যেমনই হোক, মাঠে নিজেদের কাজটাও ঠিকমতো করতে হবে। সেটাতেই মনোযোগী আছি।’

Banglabid

মিরপুরের মতোই স্পিনিং উইকেট হওয়ায় একাদশে খুব বেশি পরিবর্তন আনার সুযোগও দেখছেন না অধিনায়ক, ‘একাদশে আহামরি পরিবর্তন নাও হতে পারে। হলেও আমাদের ব্যালেন্স খুব ভালো হবে। তিনটা সিমার আছে। কন্ডিশন দেখতে হবে। বাড়তি স্পিনারও আছে আমাদের। ব্যাটসম্যানও আছে বাড়তি। বিশ্বাস করি আমাদের সেরা কম্বিনেশনই হবে। মনে হয় না খুব পরিবর্তন হতে পারে।’

উইকেট পড়ছেন মুশফিক

শের-ই-বাংলায় দুই স্পিনার খেলালেও চট্টগ্রামে তিন স্পিনার খেলানোর ইঙ্গিত দিয়েছেন স্টিভেন স্মিথ। শেষ পর্যন্ত তিন স্পিনার খেলালে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার ভাবনা আছে কিনা এমন প্রশ্নে মুশফিক বললেন, ‘ওদের কে আসছে, সেটার উপর নির্ভর করে আমাদের দল হবে। আমাদের টপঅর্ডার বা বটমঅর্ডার সব জায়গায় ব্যাটসম্যান আছে। সবদিকে কাভার করা আছে। আমরা চেষ্টা করব ওদেরটা মাথায় রেখে দল সাজাতে। আমরা নিজেদের শক্তি অনুসারে খেলব। গত টেস্টেও নিজেদের শক্তির উপর স্থির ছিলাম। এই টেস্টেও থাকব।’

ছবি: সাকিব উল ইসলাম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাংস রাঁধুন স্বাস্থ্যকর উপায়ে

পরবর্তী

‘গোলরক্ষক’ মরিনহোর জালে পাঁচ গোল

পরবর্তী
ফুটবল ম্যাচে গোলরক্ষক ও খেলোয়াড়দের দৃশ্য, গোলের জন্য লড়াই. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গোলরক্ষক’ মরিনহোর জালে পাঁচ গোল

নাদাল ও ফেদেরার টেনিস ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাদাল-ফেদেরার রোমাঞ্চের অপেক্ষা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT