চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পকেটে ৩০০ রুপি নিয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন ‘কেজিএফ’ তারকা যশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০২০
বিনোদন
A A

কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশ। নির্মাতাদের সবচেয়ে কাঙ্ক্ষিত তারকাদের একজন তিনি। কিন্তু শুরুটা এত মসৃণ ছিল না যশের। মাত্র তিনশ রুপি সম্বল নিয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন তিনি।

এক সাক্ষাতকারে যশ বলেছিলেন, ‘আমি বাড়ি থেকে পালিয়েছিলাম। যখন আমি ব্যাঙ্গালোরে আসি, খুব ভয় পেয়েছিলাম। এত বড় আর ব্যস্ত শহর। কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল। সংগ্রাম করতে কোনো ভয় ছিল না আমার। আমার পকেটে মাত্র ৩০০ রুপি ছিল যখন ব্যাঙ্গালোরে পৌঁছাই। আমি জানতাম যদি আমি ফিরি, আমার বাবা-মা আমাকে কখনোই আর এখানে আসতে দিবেন না। তারা আমাকে শর্ত দিয়েছিলেন। অভিনেতা হওয়ার চেষ্টা করে যদি সফল না হই, তাহলে তারা যা বলবেন আমাকে তাই করতে হবে।’

যশ আরও বলেন, ‘আমার অভিভাবক ভেবেছিলেন আমি ফিরে আসবো। আমি থিয়েটার শুরু করলাম। সৌভাগ্যবশত একজন আমাকে থিয়েটারে সুযোগ দিয়েছিলেন। কিছুই জানতাম না আমি। ব্যাকস্টেজে টাকা গোনার কাজ করতাম। চা-নাস্তা এনে দেয়ার কাজও করতাম। স্টেজে আমার প্রথম পারফর্মেন্স সবার নজরে এসেছিল।

২০১৮ সালে মুক্তি পায় যশের ‘কেজিএফ: চ্যাপটার ওয়ান’। দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে বাজিমাত করে। যশের ভক্তরা এখন অপেক্ষা করছেন ‘কেজিএফ: চ্যাপচার টু’ এর জন্য। ‘কেজিএফ: চ্যাপটার টু’তে যশ ছাড়াও থাকছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আধিরা চরিত্রে দেখা যাবে তাকে। এই সিনেমা পরিচালনা করছেন প্রশান্ত নীল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেজিএফযশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, ‘শেষ সুযোগ’ দিয়ে আলোচনার দাবি

আগস্ট ৪, ২০২৬

মনরো: গ্ল্যামারের আড়ালে এক নিঃসঙ্গ জীবন

আগস্ট ৪, ২০২৬

টিটি ডিসকাউন্টিং ও লিয়েন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

আগস্ট ৪, ২০২৬

অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউর

আগস্ট ৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ২৯: কেন সশস্ত্র সংগ্রামের কথা বলেছিলেন সমন্বয়করা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT