চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঁয়তাল্লিশ বছরেও হয়নি শহীদ বুদ্ধিজীবীদের তালিকা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৪৮ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। স্বাধীনতা অর্জনের মাত্র দুইদিন আগে এদেশীয় দোসরদের প্রত্যক্ষ সহযোগিতায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। নির্মম-বেদনা বিধুর সেই ঘটনার ৪৫ বছর পরও তাদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা করতে পারেনি সরকার। স্বাধীন দেশের মানুষের কাছে এই ব্যর্থতাও কম বেদনার নয়। বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের নতুন করে বলেছেন, ‘দ্রুতই শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করা হবে।’ শুধু তিনিই নন, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও বলেছেন, ‘জানুয়ারিতে শুরু হওয়া মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের কাজ শেষ হলে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির কাজে হাত দেয়া হবে।’ পঁয়তাল্লিশ বছরেও একটি তালিকা না হওয়ার বিষয়টি শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের কাছে যেমন হতাশার, তেমনি দুঃখজনকও। গত কয়েক বছর ধরে তাদের এ হতাশার কথা আমরা গণমাধ্যমে প্রকাশ হতে দেখেছি। দীর্ঘ সময়ে তালিকা তৈরি না হওয়ায় তারা আশা ছেড়েই দিয়েছেন। অবশ্য কোন কোন সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ শহীদ বুদ্ধিজীবীদের একরকম তালিকা তৈরি করেছেন। তারপরও আমরা মনে করি সরকারিভাবে একটি তালিকা থাকা প্রয়োজন। আমরা জানি, জাতিকে মেধাশূন্য করতে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী বুদ্ধিজীবীদের হত্যার জন্য তালিকা করেছিল। ’৭১-এর ১৪ ডিসেম্বর সেই তালিকার চূড়ান্ত বাস্তবায়ন হলেও প্রকৃতপক্ষে বুদ্ধিজীবীদের হত্যা শুরু হয় ২৫ মার্চ কালরাত থেকেই। অনেক শহীদ বুদ্ধিজীবীর নাম এখনো সাধারণের অজানাই রয়ে গেছে। তালিকা তৈরির সময় এ বিষয়টা সরকারের বিবেচনায় নেয়া উচিৎ। পাশাপাশি ইতিহাসের এ জঘন্যতম হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, তাদের বিচার দ্রুত শেষ করাও জরুরি। বিশেষ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করতে হবে। এরইমধ্যে যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার কয়েকটি রায়ে এ দলটিকে ‘ক্রিমিনাল দল’ বলে মন্তব্য করেছেন। ইতিহাসের জঘন্য ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। তবে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড বাস্তবায়নে নেতৃত্ব দেওয়া পলাতক দুই বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের ফাঁসির দণ্ড এখনো কার্যকর করতে পারেনি সরকার। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এ দুই যুদ্ধাপরাধীকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা হবে। এজন্য অবশ্য যে দুই দেশে তারা পালিয়ে আছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। আমাদের প্রত্যাশা সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের পাশাপাশি দলটির যুদ্ধাপরাধের বিচারেও দ্রুত উদ্যোগ নিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করবে। পলাতক দুই খুনিকে যারা আশ্রয় দিয়ে রেখেছে তাদেরও বোধোদয় হওয়া উচিত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাপ্টেনস কার্ড পেলেন ৩৩ অধিনায়ক

এপ্রিল ১৬, ২০২৬

প্রান্তিকের গল্প বাড়াতে সিভিল সোসাইটি-মিডিয়ার দূরত্ব কমানোর আহ্বান

এপ্রিল ১৬, ২০২৬

জাতীয় নেতাদের অবদান ভুললে ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

ফ্র‍্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় নতুনদের সুযোগ বাড়ছে: ল্যাথাম

এপ্রিল ১৬, ২০২৬

পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT