চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঁচাত্তরের বুলেট ২০০৪ সালে আবারও ফিরে এসেছিল: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই পঁচাত্তরের বুলেট ২০০৪ সালের একুশে আগস্ট আবারও ফিরে এসেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। ২১ আগস্ট গ্রেনেড হমলা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০০৪ সালের এই দিনে আমরা মুক্তাঙ্গনে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদেরকে সেখানে সমাবেশ করতে দেওয়া হয়নি। এরপর সমাবেশে গ্রেনেড হামলা হয়। হামলার পর পুলিশ আমাদেরকে কোনো সহায়তা করেনি। তারা তখন শেখ হাসিনার গাড়ি বহরে গুলি বর্ষণ করে। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোঁড়ে কর্মীদের ওপর।

ওবায়দুল কাদের বলেন, গ্রেনেড হামলার উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। তাই ১৯৭৫ এর বুলেট ২০০৪ সালে প্রাণঘাতী বুলেট হয়ে আবার ফিরে এসেছিল।

তিনি বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচার ও তদন্ত বাধাগ্রস্থ করতে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার সবই করেছিল।

ওবায়দুল কাদের বলেন, এই ঘটনায় প্রহসনের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন এই হামলার জন্য পার্শ্ববর্তী একটি দেশকে দায়ী করে। গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করা হবে। গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড যারা বিদেশে আছে তাদের ফিরিয়ে আনা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২১ আগস্টগ্রেনেড হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT