চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঁচাত্তরের বিশ্বাসঘাতকতার ধারাবাহিকতায় ২১ আগস্ট হামলা: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ন ২২, আগস্ট ২০১৯
- লিড নিউজ, শিক্ষা
A A

পঁচাত্তরের ১৫ আগস্টের বিশ্বাসঘাতকতার ধারাবাহিকতা ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা, তাই ১৫ আগস্ট ও ২১ আগস্ট একইসূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো। বঙ্গবন্ধু কন্যাকে হত্যাচেষ্টা করা হয়েছে বার বার। ২১ আগস্ট প্রধান টার্গেট ছিলেন শেখ হাসিনা। হামলার পরিকল্পনাকারী, মাস্টারমাইন্ড ছিলেন বিএনপি নেতারা। হাওয়া ভবন থেকেই এই হামলার নির্দেশ দেওয়া হয়েছিলো।

তিনি বলেন, ১৫ আগস্টের খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছেন জিয়াউর রহমান। শুধু নিরাপদে বিদেশে পাঠিয়েই ক্ষান্ত হননি। তাদেরকে বিভিন্ন বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেন। বঙ্গবন্ধুর খুনিদের যাতে বিচার না হয় সেজন্য সংবিধানের কুখ্যাত ইনডেমনিটিকে সংবিধানের পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করেছিলেন। মির্জা ফখরুলকে এই বিষয়ে একাধিকবার প্রশ্ন করেছি কিন্তু জবাব পায়নি। তার জবাব দেওয়ার সৎ সাহস নেই।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গ করে দ্বারে দ্বারে ঘুরবেন না। নেতাদের কাছে ধর্না দিয়ে লাভ নেই। ছাত্রলীগকে কোনো মন্ত্রী, এমপির স্বার্থ রক্ষার কাজের পাহারাদার হিসেবে ব্যবহার করবেন না। এটা ছাত্রলীগের জন্য মঙ্গলজনক নয়। আমাদের জানার প্রয়োজন হলে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে জানবো। রাস্তায় বিদ্রোহ করে নেত্রীকে অপমান করবেন না। যোগ্যতা থাকলে মূল্যায়ন একদিন হবেই। ছাত্রলীগ যদি ভালো খবরের শিরোনাম হয় তাহলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।

কাদের বলেন, হত্যা হত্যাকে ডেকে আনে। বঙ্গবন্ধু হত্যার খুনিদের যদি বিচার করা হতো তাহলে ১৯৮১ সালের খুনিচক্র জিয়াউর রহমানকে হত্যার দুঃসাহস দেখাতো না। যেই বুলেট শেখ হাসিনা, শেখ রেহেনাকে এতিম করেছে। একই বুলেট ‘বেগম জিয়া’ আপনাকে বিধবা করেছে। আমরা জিয়াউর রহমানকে হত্যা করিনি। তার আপন মানুষরাই তাকে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে যে পথে বিশ্বাসঘাতকতা করে বিদায় দিয়েছিলো, সেই পথেই জিয়াউর রহমানকেও বিদায় নিতে হয়েছে। এসব সত্য ভুলে গেলে চলবে না।

Reneta

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগাঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম। সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এছাড়াও সভায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরঢাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT