চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয় বছর পরে অনেক শর্ত মাথায় নিয়ে দু’জন দু’দিকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানলো হলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্রিস প্র্যাট ও আনা ফারিস। ডিভোর্সের ঘোষণা গতবছর দিলেও তা কার্যকরী হয় গত বুধবারে। তবে ডিভোর্সের বিষয়ে কিছু শর্ত স্থাপন করেছেন আদালত।

সেসব শর্ত হলো বিচ্ছেদ পরবর্তী পাঁচ বছরের জন্য এই দম্পতিকে একে অপরের থেকে পাঁচ মাইল দূরে অবস্থান করতে হবে। আর তার কারণ হল তাদের ছয় বছরের সন্তান জ্যাক।

শর্তনুযায়ী ছেলে জ্যাকের ষষ্ঠ গ্রেড সম্পন্ন না হওয়া পর্যন্ত বাবা-মাকে এভাবেই থাকতে হবে। সেই সাথে যদি কোন তারা কারণে একে অপরের থেকে দূরে সরে যেতে চায়, তবে তার তিন মাস আগেই অপরের কাছে লিখিত নোটিশ পাঠাতে হবে। এছাড়াও তারা জ্যাকের সাথে দেশের বাইরের ভ্রমণের যেতে চাইলে সেটার নোটিশও ৩০দিন আগেই জানাতে হবে। এক্ষেত্রে এসকল শর্ত অনুযায়ী তারা একে অপরের ঘনিষ্ট থাকার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন।

গত বছরের আগস্ট মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যৌথ বার্তায় আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন এ জুটি। এতে বলা হয়েছিন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা আমাদের দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছি। আমরা জানি যে এই সংবাদ ভক্তদের আশাহত করবে।  যেহেতু আমাদের চার বছরের একটি ছোট শিশু আছে কাজেই সবাইকে অনুরোধ করছি এ দুঃসময়ে আপনারা আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষায় সহায়তা করবেন।”

২০০৭ সালে ‘টেক মি হোম টুনাইট’ সিনেমার শুটিং সেটে প্রেমের শুরু হয় এই দুই তারকার। এরপর ২০০৯ সালের ৯ জুলাই ইন্দোনেশিয়ার বালিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন হলিউডের অন্যতম জনপ্রিয় এ তারকা জুটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস প্র্যাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আই হেইট পলিটিক্স’ আসলে হিপোক্র্যাসি

পরবর্তী

‘এই টেস্ট আমরা ১২০ ভাগ দিয়ে খেলব’

পরবর্তী

‘এই টেস্ট আমরা ১২০ ভাগ দিয়ে খেলব’

ইভিএম

ইভিএম কেন্দ্রের নিয়ন্ত্রণ থাকবে সেনাবাহিনীর হাতে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT