নড়াইলের খলিসাখালী এলাকায় ট্রাক-ব্যাটারি চালিত ভ্যান মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ২জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।
সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ইজিভ্যানের যাত্রী শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।আহতদের উদ্ধার করে স্থানীয়রা নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর নবম শ্রেণীর এক ছাত্রী মারা যায়।
দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।








