নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ(নৌকা) এবং আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম মনি(আনারস) সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ আহত ২০ জন। শুক্রবার সকালে পুরুলিয়া মোড়ে এ ঘটনা ঘটে।
এঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল শনিবার এ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।







