চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ কে ধন্যবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১০, মে ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বিশ্বের বিভিন্ন দেশে ইমার্জেন্সি সেবা পেতে কোন নির্দিষ্ট নম্বরে ফোন করার কথা আমরা প্রায়ই শুনি। এবার দেশের ইমার্জেন্সি সেবা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাংবাদিক মামুনূর রহমান খান। দেশেও  যে এই ধরনের একটি সেবা রয়েছে সেটাও জানেন না অনেকে।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন,  ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ কে ধন্যবাদ! তবে তিতাসের মতো সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মানসিকতা না বদলালে ৯৯৯ এর মতো অসাধারণ উদ্যোগ নিয়েও প্রশ্ন উঠতে পারে।

ঘটনা আজ সকালের। দশটার দিকে বাসার সামনে ওয়াসার পয়:নিস্কাশন ড্রেন তৈরির সময় দুর্ঘটনাবসত গ্যাস লাইন এর সংযোগ খুলে যায়। তখনই ঘটনা জানানো হয় ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ তে ফোন করে। অপর প্রাপ্ত থেকে আন্তরিকতার সাথে ঘটনা শুনে ও এর ভয়াবহতা আঁচ করে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিতাসের কোন এক সদস্যর সাথে সরাসরি কথা বলার ব্যবস্থা করেন ইমার্জেন্সি সার্ভিসের ঐ সদস্য।

দায়িত্বপ্রাপ্ত তিতাস কর্মকর্তা খুবই দায়সারাভাবে ঘটনা শুনে ফোন রেখে দেন। এমনকি ঘটনাস্থলের ঠিকানা বলতে চাইলেও তিনি তা না শুনেই ফোন লাইন কেটে দেন।

এরপর ইমার্জেন্সি সার্ভিসের ঐ সদস্য তিতাস কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দিয়ে তাদের ফোন নম্বর দেন। তবে ঐ নম্বরে ফোন করলেও তা আর কেও ধরেন নি। এরই মধ্যে স্থানীয় টেকিশিয়ান দিয়ে গ্যাসের লাইন সংস্কারের কাজ শুরু হয়।

দুপুর ১২টা দিকে অবাক হওয়ার পালা ! ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস থেকে ফোন করে জানতে চাওয়া হলো সমস্যার সমাধান হয়েছে কি না ! এবার ফোন করলের অন্য এক সদস্য। তাকে পুরো ঘটনা জানাতে সঙ্গে সঙ্গে তিতাসের অপর কোন সদস্যর সাথে ফোনে কথা বলার ব্যবস্থা করলেন তিনি। তবে এবারও একই অভিজ্ঞতা।

এরপরে এই সাংবাদিক লিখেছেন, প্রশ্ন হচ্ছে সরকারি সংস্থা হয়েও ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা এতো আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করতে পারলে তিতাসের সমস্যা কোথায় ?

কোন প্রতিষ্ঠানে নজরদারী ও দায়িত্ববোধ না থাকলে কি হতে পারে দিনে দিনে তাই যেন প্রমাণ করে চলেছে গ্যাস কর্তৃপক্ষটি।

মেট্রোরেলের কাজ চলায় মিরপুরে মাঝে মাঝেই গ্যাসের লাইন বন্ধ রেখে কাজ করা হয়। সমস্যা হলেও মেট্রোরেলের জন্য সবাই তা মেনে নিয়েছে। কিন্তু প্রায়ই গ্যাস আসার সময় ঠিক থাকে না। অর্থাৎ সকাল ১০টায় গ্যাস আসার কথা থাকলে আসে দুপুরে।

বার কোন ঘোষণা না দিয়েই প্রায় প্রতি সকালেই ঘন্টা দুয়েকের জন্য উধাও হয় গ্যাস। জনগণের কাছে কি কোন জবাবদিহিতা নেই প্রতিষ্টানটির?

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির ‘ভিশন ২০৩০’: ক্ষমতার ভারসাম্য আনার অঙ্গীকারসহ খালেদার নানা পরিকল্পনা

পরবর্তী

ভয়াবহ বায়ু দূষণের কবলে বুদ্ধের জন্মস্থান

পরবর্তী

ভয়াবহ বায়ু দূষণের কবলে বুদ্ধের জন্মস্থান

ধর্ষণবিরোধী সমাবেশে অমিতাভ রেজা চৌধুরী

ধর্ষণবিরোধী সমাবেশে অমিতাভ রেজা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT