চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যাটো যুদ্ধে জড়ালে পরিস্থিতি হবে ভয়াবহ: রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় ন্যাটো পূর্ব ইউরোপে বড় ধরনের সামরিক উপস্থিতির অনুমোদন দেবে বলে জানিয়েছেন জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ। তবে রাশিয়া ন্যাটোকে হুঁশিয়ার করে দিয়েছে, এই যুদ্ধে অংশ নিলে পরিস্থিতি ভয়াবহ হবে।

এক সংবাদ সম্মেলনে ন্যাটো জোটের মহাসচিব জেমস স্টলটেনবার্গ জানিয়েছেন হাঙ্গেরি, স্লোভাকিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়ায় আরও সেনা মোতায়েন করা হবে।

বৃহস্পতিবার অনুষ্ঠেয় বৈঠকে পূর্ব ইউরোপের এই দেশগুলোতে চারটি নতুন ন্যাটো সামরিক ইউনিট মোতায়েনের বিষয়ে বৈঠকে ন্যাটো নেতারা মতৈক্যে পৌঁছবেন বলেও জানান স্টলটেনবার্গ।

এছাড়াও, ইউক্রেইনকে আরও সমর্থন-সহযোগিতা দেওয়া নিয়েও ন্যাটো নেতারা সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে ইউক্রেনকে রাশিয়ার রাসায়নিক, জীবাণু এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার থেকে ভালভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা করার বিষয়টিও থাকছে।

ন্যাটোরএসব পদক্ষেপের মধ্যে ক্রেমলিন জানিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব এবং অস্তিত্বের জন্য হুমকি এমন যেকোনো পদক্ষেপ মোকাবেলায় রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান পূর্বনির্ধারিত লক্ষ্য ও পরিকল্পনা অনুযায়ীই চলছে। যদি ন্যাটো এই যুদ্ধে জড়ায় তবে তার পরিণতি ভয়াবহ হবে বলেও উল্লেখ করেন পেসকভ।

Reneta

জি-২০ থেকে রাশিয়াকে বাদ দিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো সম্ভাব্য পদক্ষেপের কথা চিন্তা করছে। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন চলতি বছর ইন্দোনেশিয়ায় হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে, যোগ দিতে চান জানিয়েছেন জাকার্তায় রাশিয়ার রাষ্ট্রদূত।

পশ্চিমাদের হুমকি অগ্রাহ্য করেই ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা আরো জোরদার করেছে রুশ সেনারা। কিয়েভ, খারকিভ, সুমি, খেরসনসহ অন্যান্য শহরে চলছে তীব্র লড়াই।

যুদ্ধে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইউক্রেনের দক্ষিণের বন্দরনগরী মারিউপোলে। কয়েক সপ্তাহ অবরুদ্ধ করে রাখার পাশাপাশি শহরটি ব্যাপক গোলাবর্ষণের শিকার হয়েছে। এখন পর্যন্ত শহরটির পতন প্রতিহত করে নিজেদের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, মারিউপোল শহরে এখনও ১ লাখ বেসামরিক রয়ে গেছে। শহরটি প্রায় পুরোটাই ধ্বংসপ্রাপ্ত। অথচ যুদ্ধ শুরুর আগে শহরটির বাসিন্দা ছিল ৪ লাখ ৩০ হাজার। আটকে পড়া বাসিন্দারা মরিয়া হয়ে খাবার এবং অন্য সরঞ্জাম সংগ্রহের চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে।

রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেন, রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরের স্কুল, হাসপাতাল ও শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। এটি নিঃসন্দেহে যুদ্ধাপরাধের শামিল এবং আন্তর্জাতিক আইন বিরোধী।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জি-২০ শীর্ষ সম্মেলনন্যাটোরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT