বাংলাদেশ

নৌ শ্রমিকদের দাবি মানতে নারাজ মালিকপক্ষ

নৌ শ্রমিকদের দাবি মানতে নারাজ মালিকপক্ষ

চলমান নৌ পরিবহন ধর্মঘট নিয়ে কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হক বলেছেন, শ্রমিকদের দাবি অবৈধ এবং ২০২১ সালের আগে তাদের বেতন বাড়ানোর দাবি মানা হবে না। ধর্মঘট প্রত্যাহার করে ক্ষমা চেয়ে কাজে যোগ দিতে শ্রমিকদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ.কে.এম. মিজানুর রহমানের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন নৌযান মালিকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান চলাচল সংস্থার সিনিয়র সহ-সভাপতি বদরুজ্জামান বাদল বলেছেন, লঞ্চ শ্রমিকদের দাবি মালিক পক্ষ মানবেনা। দু’একদিনের মধ্যে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে। তা নাহলে বিকল্প ব্যবস্থা নেবে মালিকপক্ষ।

শুক্রবার মধ্যরাত থেকে মজুরী বাড়ানো’সহ বিভিন্ন দাবিতে সারাদেশে চলছে নৌ পরিবহন ধর্মঘট। এতে নারায়ণগঞ্জ , খুলনা, ভোলা বরিশালসহ অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…