চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকাডুবিতে নিহত ১৮: দুই কোটি ৭০ লাখ টাকা দিতে রায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ৩০, জুন ২০২১
- সেমি লিড, আদালত
A A
বিচারপতি

চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে নৌকাডুবিতে নিহত ১৮ জনের পরিবারকে ১৫ লাখ টাকা করে মোট ২ কোটি ৭০ লাখ টাকা দিতে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. আবদুল হালিম ও ইশরাত হাসান। বিআইডব্লিউটিসির পক্ষে ছিলেন আইনজীবী সাইফুর রশীদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২ এপ্রিলে চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে একটি জাহাজ সন্দ্বীপের উদ্দেশে যাত্রা করে গুপ্তছড়া ঘাটের কাছে পৌঁছায়। কিন্তু জাহাজটি সরাসরি ঘাটে ভিড়তে না পারায় যাত্রীরা নৌকা যাত্রীদের নিয়ে ঘাটে পৌঁছাতে শুরু করে। সেসময় একটি নৌকা বাতাসে উল্টে যায়। পরে কোস্টগার্ড ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়। আর কয়েকদিনের উদ্ধার অভিযানে ১৮ জনের মরদেহ উদ্ধার হয়। ওই ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জহিরুল ইসলাম হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেন হাইকোর্ট। রায়ে ৬০ দিনের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও চট্টগ্রাম জেলা পরিষদকে সমানভাবে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

নৌকাডুবিতে নিহতরা হলেন: বড়দা জলদাস, সালাউদ্দীন, সচীন্দ্র জলদাস, আব্দুল হক, হাফেজ আমিন রসুল, মো. সামশুল আলম শাহীন, মো. কামরুজ্জামান, মাঈন উদ্দিন, হাফিজ উল্যাহ, নিজাম উদ্দিন, তানজিম মো. জুবায়েদ, মাস্টার ওসমান গণী, মাস্টার ইউছুপ, মাকসুদুর রহমান, মাস্টার মো. আনোয়ার হোসেন শিপন, মো. তাহসিন, নিহা ও হারুন অর রশীদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্ষতিপূরণনৌকাডুবিহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT