চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীর কবিরহাট-সোনাইমুড়ী সড়ক উন্নয়নসহ ১০ প্রকল্প অনুমোদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ২২, জুন ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

নোয়াখালী সড়ক বিভাগাধীন ক্ষতিগ্রস্ত কবিরহাট-ছমির মুন্সীরহাট-সোনাইমুড়ী সড়ক (জেড-১৪১০) এবং সেনবাগ-বেগমগঞ্জ গ্যাসফিল্ড-সোনাইমুড়ী সড়ক (জেড-১৪৪৬) উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এতে ব্যয় হবে ৩৭১ কোটি ১৬ লাখ টাকা। ২০২১ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে প্রকল্পটি।

মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বিফ্রিং করেন।

তিনি জানান, আজকের একনেক সভায় প্রায় ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তার মধ্যে সরকার দেবে ৪ হাজার ১২৫ কোটি ৮২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে ৭টি নতুন আর ৩টি প্রকল্প সংশোধিত।

হারিয়ে যাওয়ার ২৪ দিনেও পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয়নি। এমনকি গ্রেপ্তার করা হয়নি ছিনতাইকারীকে। এ বিষয়ে নতুন কোনো তথ্য আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও ফোন চুরি হয়।

তিনি বলেন, আমাদের দেশে ১২-১৪ কোটির মতো লাইভ ফোন আছে। এর মধ্যে প্রত্যেকদিন মরবে বা হারিয়ে যাবে, এটা যেকোনো সমাজেই হচ্ছে। আমি শুনেছি লন্ডনেও এ রকম হয়। আমার দেশি বহু লোক লন্ডনে বাস করে। তারা বলে যে, রানির বাড়ির সামনে থেকে ফোন নিয়ে গেছে আমার।

Reneta

মন্ত্রী বলেন, বিশেষজ্ঞরা বলছেন যে, মোবাইলটাকে তারা আর চার্জ করছে না। ফলে এটা এখন মৃত ফোন। মৃতফোন খুঁজে পাওয়া মুশকিল। যদি একটাকে চার্জ করতো তাহলে স্থান শনাক্ত করা সহজ হতো। এটা এভাবেই আছে। এটা নিয়ে আমি দুঃখিত বা শঙ্কিত নই। এটা একটা সাধারণ ঘটনা।

পরিকল্পনামন্ত্রী বলেন আজকের অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগের ‘গোপালগঞ্জ জেলার পল্লী এলাকার নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্পটি ২৬১ কোটি ৩৪ লাখ টাকার। প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের ‘গাজীপুর সিটি করপোরেশনের জন্য এবং বিভিন্ন অঞ্চলে বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের নিমিত্তে জমি অধিগ্রহণ’ প্রকল্পটি ৭৮২ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়ন প্রযুক্তি উদ্ভাবন’ প্রকল্পটি ৬৭ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে অনুমোদন দেয়া হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে এটি।

স্থানীয় সরকার বিভাগের ‘গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটি ৬৮৫ কোটি ব্যয়ে অনুমোদন দেয়া হয়েছে। ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প : জেলা টাঙ্গাইল’ প্রকল্পটি ৮৬৫ কোটি ৬৪ লাখ টাকা খরচে অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ‘রংপুর, নীলফামারী, পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ’ প্রকল্পটি ২৫৮ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে।

সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘সাপোর্ট টু জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা বাইপাস) পিপিপি’ প্রকল্পটির প্রথম সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটির মূল খরচ ছিল ২৩৬ কোটি ৫০ লাখ টাকা। প্রকল্পটির ৪৩৮ কোটি ২৪ লাখ টাকা খরচ বাড়িয়ে ৬৭৪ কোটি ৭৪ লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি শুরু হয়েছে ২০১৬ সালের মার্চে। শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের জুনে। এখন সময় বাড়িয়ে করা হলো ২০২৪ সালের জুন পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উন্নয়ন (প্রথম পর্যায়)’ প্রকল্পটির প্রথম সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটির মূল খরচ ৮০৫ কোটি ৮৯ লাখ টাকা। ৯০ কোটি ৬৩ লাখ টাকা বাড়িয়ে এর খরচ ৮৯৬ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পটি শুরু হয়েছে ২০১৮ সালের জুলাইয়ে। শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুনে। এখন এর মেয়াদ বাড়িয়ে করা হলো ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উন্নয়ন’ প্রকল্পটির দ্বিতীয় সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটির মূল খরচ ছিল ২৫৬ কোটি ৮৮ লাখ, প্রথম সংশোধনীতে করা হয় কোটি ১২ লাখ এবং দ্বিতীয় সংশোধনীতে ৩৪৬ লাখ ৩২ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ৬৪৮ কোটি ৪৪ লাখ টাকা। প্রকল্পটি ২০১৫ সালের জুলাইয়ে শুরু হয়েছে। শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালের ডিসেম্বরে। এখন তা বাড়িয়ে করা হলো ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একনেকপ্রকল্পফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ‘সুখবরের ইঙ্গিত’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

মে ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানো হল ইরানের বিশ্বকাপ ক্যাম্প

মে ২৪, ২০২৬

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে সামরিক ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

মে ২৪, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ছবি: সংগৃহীত।

সমুদ্রে ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT