নোয়াখালীতে হাসপাতালের পলেস্তারা খসে আহত ৭ শিশু

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের পলেস্তারা খসে পড়ে ৭ শিশুসহ ১০ জন আহত হয়েছে।
রোগীর স্বজন ও ডিউটি ডাক্তাররা জানান: সকাল সাতটার দিকে হঠাৎ করে ওয়ার্ডে বিকট শব্দে পলেস্তারা খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রোগীর স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আতদের হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় অনেকেই তাদের অসুস্থ শিশুদের হাসপাতাল থেক অন্যত্র নিয়ে গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




