নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বক্তারপুর গ্রামে টর্নেডোর আঘাতে বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের অন্তত ৫০ ঘর-বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আবুল কালাম ও স্থানীয়রা জানায়, শনিবার ভোররাতে হঠাৎ এক প্রচন্ড ঘূর্ণিঝড়ে টিনসেডের নির্মিত বিদ্যালয় ভবনটি আশে পাশের অন্তত ৫০টি ঘরবাড়ি লন্ডভন্ড হয়।
এসময় প্রচুর গাছপালাও ভেঙ্গে পড়ে।






