চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে গুলিবিদ্ধ সাংবাদিক মুজাক্কির মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় আহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার বড় ভাই ফখরুদ্দিন।

এর আগে গত শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে গোলাগুলির সময় তিনি আহত হন।

নিহত মুজাক্কির উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। তিনি নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করেন। মুজক্কির অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের নোয়াখালী জেলা প্রতিনিধি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় ভিডিও সংগ্রহ করছিলেন সাংবাদিক মুজাক্কির। এসময় সংঘর্ষকারীদের ছোঁড়া গুলি তার গলা, মাথাসহ শরীরের বিভিন্নস্থানে বিদ্ধ হয়। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের নিবিড় তত্ত্বাবধানে রাখার পর রাত ১০টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোম্পানীগঞ্জনোয়াখালী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমেছে প্রায় সাড়ে ৩ হাজার

জুলাই ৯, ২০২৬

সালাহর রাজকীয় বিদায়, ইয়ামালের শুরু: ২০২৬ বিশ্বকাপে মুসলিম ফুটবলারদের গল্প

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার পানিতে ভেসে নদীতে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT