নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চরবালুয়া চর আমজাদ এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সৌরভ হোসেনকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাতে ইউনিয়নের চরবালুয়া চর আমজাদ এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: রাতে নিহতের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।









