চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নোলক’ ছবির প্রযোজককে কারণ দর্শানোর নোটিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০৫, মে ২০১৯
বিনোদন
A A

নির্মাণ কাজ অর্ধেক হওয়ার পর থেকে শাকিব খান ও ববির ‘নোলক’ ছবিতে শনির দশা লেগে আছে। পরিচালক রাশেদ রাহা এবং প্রযোজক সাকিব সনেট এই দু’জনের মনোমানিল্য এফডিসির গেট ছাড়িয়ে আদালত পর্যন্ত পৌঁছেছিল। নতুন করে ছবি প্রযোজনা প্রতিষ্ঠান বি-হ্যাপি এন্টারটেনমেন্টের কর্ণধার ও প্রযোজক সাকিব সনেটকে ‘কারণ দশার্নোর নোটিশ’ দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ‘আজ (রবিবার) সাকিব সনেটকে শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী কাজের নোটিশ দেওয়া হয়েছে। কারও সদস্যপদ খারিজ করার আগে পরিচালক সমিতি নোটিশ দিয়ে থাকে। ‘কেন তার সদস্যপদ বাতিল হবে না’-এ নিয়ে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।’

৭ দিনের মধ্যে লিখিতভাবে সাকিব সনেট যদি পরিচালক সমিতিতে ব্যাখ্যা না দেন, তবে তার পরিচালক সমিতির অস্থায়ী সদস্যপদ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে জানিয়েছেন মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, নোলকের সেন্সর হয়ে গেছে। এটা স্থগিত করার জন্য আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছি। পরিচালক সমিতি রাশেদ রাহাকে পূর্ণ সমর্থন দিচ্ছে।

তিনি আরও বলেন, একজন পরিচালকের নাম চলে যাবে, প্রযোজক নিজেই পরিচালক হিসেবে নাম ব্যবহার করবে এটি কোনোভাবেই হতে পারে না। ছবির প্রকৃত পরিচালক রাশেদ রাহা, আমরা (পরিচালক সমিতি) তার পক্ষে আছি।

নোলকের মহরত অনুষ্ঠানে কেট কাটা হচ্ছে

পরিচালক সমিতির ‘কারণ দর্শানোর নোটিশ’-এর ব্যাপারে কিছুই জানেন না সাকিব সনেট। রবিবার দুপুর ১টার পর চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমি কোনো নোটিশ পাইনি। এ ব্যাপারে কিছুই জানি না। যদি কোনো নোটিশ আমার কাছে আসে আমি উত্তর দিতে প্রস্তুত।

নোলকের সেন্সর স্থগিত করতে মামলার বিষয়ে রাশেদ রাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি পরিচালক সমিতির সদস্য। সমিতি যে সিদ্ধান্ত নেবে সেখানে আমার সমর্থন থাকবে। শুধু আমার চাওয়া এই ছবির নব্বই ভাগ কাজ আমি করেছি, সেই ন্যায্যতা যেন বজায় থাকে।

Reneta

নোলকের ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। ২০১৭ সালের ডিসেম্বরের ১ তারিখ থেকে রামুজি ফিল্ম সিটিতে ছবির শুটিং শুরু হয়। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, রোযার ঈদে ‘নোলক’ মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র পরিচালক সমিতিনোলকববিমুশফিকুর রহমান গুলজারলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT