দারিদ্র বিমোচনে গ্রামীণ অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বকে তাক লাগানো ‘ক্ষুদ্রঋণ’ নামক সামাজিক ব্যবসার জনক ডক্টর মুহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় অনবদ্য অবদানের জন্য তিনি পেয়েছেন শান্তিতে নোবেল। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের হাতে এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের ভার।






