যখনই প্রচার হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের সঙ্গে ক্যার্লিফোর্নিয়ায় সাক্ষাৎ করবেন। পাশাপাশি অংশ নেবেন সরাসরি বিভিন্ন প্রশ্নোত্তর পর্বেও।
তখন থেকেই মোদির টুইটারে আসতে থাকে একটি বিশেষ অনুরোধ। আর এই অনুরোধটি হলো জনপ্রিয় খেলা ক্যান্ডিক্রাসের নোটিফিকেশন নিয়ে।
ফেসবুকে প্রধানমন্ত্রীর জন্য প্রশ্ন আহ্ববান করা হলে অনেকেই বলেন, ফেসবুকে ক্যান্ডিক্রাসের নোটিফিকেশন আসা কীভাবে বন্ধ করা যায় তা যেন মোদি জাকারবার্গের সঙ্গে আলোচনা করেন।
টুইটারে মোদির ফোলোয়ারদের কেউ কেউ আবার ফেসবুক থেকে ক্যান্ডিক্রাস গেমসটি বন্ধ করে দেওয়ার কথাও জাকারবার্গকে বলার জন্য অনুরোধ করছেন।
২০১২ সালের ১২ ই এপ্রিল ফেসবুকে মজার এই পাজেল ভিডিও গেমসটি আসার পরই জনপ্রিয়তার তুঙ্গে উঠে। ২০১৩ সালে ফেসবুক অনলাইন গেমস এর জরিপে দেখা গেছে; ক্যান্ডিক্রাস জনপ্রিয়তার দিক থেকে ৪৬ মিলিয়ন প্লেয়ার নিয়ে আরেকটি সুপারহিট গেমস ফার্মভিলকেও ছাড়িয়ে গেছে।
জাকারবার্গ আগামী ২৭ স্পেপ্টেম্বর ফেসবুকের প্রধান কার্যালয়ে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।
আগামী ২৩ থেকে ২৯ তারিখ পর্যন্ত মোদি আয়ারল্যান্ড ও ইউএস সফরে থাকবেন। ইউএস এর বাইরে ভারতে সর্বোচ্চ সংখ্যক ফেসবুক ব্যবহারকারী আছে।
গত জুনে কোম্পানিটির তথ্য মতে, ১২৫ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ভারতেই আছে ১.৪৪ বিলিয়ন।







