চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেয়ামূলের ‘গাঙচিল’ ছবিতে আনিসুর রহমান মিলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে ছবি বানাচ্ছেন ‘এক কাপ চা’ খ্যাত নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল। ফেরদৌস-পূর্ণিমার পর ইচ্ছেমতো এবং নুজহাত ফিল্মসের প্রযোজনায় নেয়ামূলের ‘গাঙচিল’ ছবিতে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন। নির্মাতা নেয়ামূল এবং নায়ক মিলন দুজনেই চ্যানেল আই অনলাইনকে এ খবর জানিয়েছেন।

ছোটপর্দায় নানামাত্রিক চরিত্র দিয়ে জনপ্রিয়তা অর্জনের পর ‘দেহরক্ষী’, ‘অনেক সাধের ময়না’, ‘লালচর’, ‘রাজনীতি’ ছবিগুলো অভিনয় করে বড়পর্দাতেও নিজের জাত চিনিয়েছেন চিত্রনায়ক মিলন। তার নতুন ছবি ‘গাঙচিল’ নিয়ে বললেন, ‘এখানে আমার চরিত্রের নাম ইকবাল। পুরোপুরি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি। পরিচালকের গল্পের উপস্থাপনের ভাবনাটা একেবারে অন্যরকম মনে হয়েছে।’

‘গাঙচিল’ ছবিতে একজন সাংবাদিকের (সাগর) চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। আর পূর্ণিমা অভিনয় করবেন (মোহনা) এনজিও কর্মী হিসেবে। নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’ ছবির পর ‘গাঙচিল’-এও একসঙ্গে কাজ করছেন ফেরদৌস-পূর্ণিমা। আরও থাকবেন তারিক আনাম খান। নির্মাতা নেয়ামূল জানালেন, গত আগস্ট মাসে ফেরদোউস-পূর্ণিমা ‘গাঙচিল’-এ চুক্তিবদ্ধ হয়েছিলেন। এবার হলেন আনিসুর রহমান মিলন।

‘গাঙচিল’ ছবির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে পরিচালক নেয়ামূল, পূর্ণিমা ও ফেরদৌস।পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, ‘তারিক আনাম খান এলাকার চেয়ারম্যান। তার কাজকর্মে অতিষ্ঠ এলাকায় মানুষ। ওই এলাকার একজন যুবক আনিসুর রহমান মিলন। মানুষের কল্যাণে সে সবসময় নিবেদিত। স্থানীয়দের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক। ওই এলাকায় এনজিও কর্মী হিসেবে নিযুক্ত হন পূর্ণিমা। সেখানে বিভিন্ন খবর সংগ্রহের জন্য যান ফেরদৌস। একদিকে তারিক আনাম খান ও মিলনের রাজনীতি, অন্যদিকে ফেরদৌস-পূর্ণিমা কর্মজীবন ও কেমিস্ট্রি! জমে ওঠে গল্প।

তিনি বলেন, ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালী জেলার গাঙচিল এলাকায় শুটিং শুরু হবে। ৬ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত শুটিং করবো। আগামীকাল রাতে শুটিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে গাঙচিল ইউনিট। আনিসুর রহমান মিলনের কাজ শুরু হবে ৯ তারিখ হবে। ১২ তারিখে প্রথম লট শেষ করে মার্চের শুরু থেকে টানা শুটিংয়ে গাঙচিল ছবির কাজ শেষ হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুর রহমান মিলননেয়ামূলপূর্ণিমাফেরদৌসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে ভ্রমণ ও হজ নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

এপ্রিল ৮, ২০২৬

কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম

এপ্রিল ৮, ২০২৬

যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, হরমুজ প্রণালি খুলবে ইরান

এপ্রিল ৮, ২০২৬

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT