চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ন ২৯, মার্চ ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

নেপালে ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টে স্বাগতিকদের বিপক্ষে ২-১ গোলে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। প্রথমার্ধেই দুই গোল খেয়ে বসে দ্বিতীয়ার্ধের শেষদিকে এক গোল ফিরিয়ে দিলেও ঘুরে দাঁড়াতে পারেনি জেমি ডের শিষ্যরা।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় গড়ানো শিরোপার মঞ্চে নেপালের গোল দুটি করেছেন সনযোগ ও বিশাল, বাংলাদেশের সবেধন গোলটি মাহবুবুর রহমান সুফিলের।

ম্যাচের ১৮ মিনিটে কর্নার থেকে আসা বল জালে পাঠান নেপাল মিডফিল্ডার সনযোগ। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক মিডফিল্ডার বিশাল রায়।

মধ্যবিরতি পর ম্যাচের ৮৩ মিনিটে জামালের কর্নারে বল পেয়ে মাথা ছুঁয়ে জাল খুঁজে নেন সুফিল।

কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টটিতে যাত্রা করেছিল বাংলাদেশ। পরে নেপালের বিপক্ষে করে ড্র। বাংলাদেশ এক জয় ও এক ড্র নিয়ে ফাইনালে এসেছিল। নেপাল সেখানে টানা ২ ড্রয়ে শিরোপার মঞ্চে যায়।

গত নভেম্বরে ঘরের মাঠে প্রীতি দ্বিপাক্ষিক সিরিজে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ২-০তে জয়ের স্মৃতি আছে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে অবশ্য গোলশূন্য ড্র ছিল। কাঠমান্ডুর ফাইনালে সেই সুখস্মৃতি দীর্ঘ করতে পারলেন না জামালরা।

Reneta

তাতে শিরোপা খরা আরও দীর্ঘ হল বাংলাদেশের। ২০০৩ সালের সাফে শেষবার শিরোপা জেতা বাংলাদেশ আর পায়নি ট্রফির খোঁজ।

Jui  Banner Campaign
ট্যাগ: জামালজেমি ডেনেপালবাংলাদেশ নেপালবাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার ধর্মঘট

ফেব্রুয়ারি ৮, ২০২৬

চলে গেলেন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের সাথে ডা. জাহিদ হোসেনের মতবিনিময়

ফেব্রুয়ারি ৮, ২০২৬

কথা ছিল স্পেনে রিয়ালের ম্যাচ দেখবেন, বিশ্বকাপে নেমে নিলেন ৩ উইকেট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT