ভূমিকম্প বিধ্বস্ত নেপালে ভারী বর্ষণের কারণে ভূমিধসে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো অনেকে।
ভূমিধসের ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১০ জন। দেশটির তাপলেজুং জেলার ছয়টি গ্রামে ভূমিধস হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভূমিধসের কারণে আশেপাশের এলাকাগুলোর বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তাপলেজুং জেলার প্রধান কর্মকর্তা।







