চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে ভূমিধসের পরে ভয়াবহ বন্যার আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১৪০ কিলোমিটার উত্তর পশ্চিমে মিয়াগদি জেলায় ভূমি ধসের ফলে কালিগান্দাকি নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে। ভূমি ধসে নদীর পানির উচ্চতা ২০০ মিটার(৬’শ ফুট) পর্যন্ত বেড়ে গিয়ে ওই এলাকার বিভিন্ন গ্রামে ভয়াবহ বন্যার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

মিয়াগদি জেলার বিভিন্ন গ্রামের গ্রামবাসীরা সম্ভাব্য বন্যার আশঙ্কায় রোববার নিরাপদ স্থানে চলে গেছেন।

নেপাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা লক্ষী প্রসাদ ধাকাল রয়াটার্সকে বলেন, নদীর পার্শ্ববর্তী গ্রামগুলোর অধিবাসীদের নিরাপদ জায়গায় চলে যেতে বলেছি। এই বন্যা হলে নেপালের অন্যতম একটি বড় হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টের অনেক ক্ষতি হয়ে যাবে।

সামরিক বাহিনীর সদস্যরা পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই সেখানে প্রস্তুত আছেন। একটি সামরিক হেলিকপ্টার সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্যকে নিয়ে সম্পূর্ণ এলাকাটি পর্যবেক্ষণ করছেন। তাৎক্ষনিকভাবে বিপদ সংকেত পাঠানোর জন্য তারা প্রস্তুত আছেন বলেও জানা গেছে।

পুলিশ অফিসার কামাল সিং বাম বলেন, নদীর পানির উচ্চতা খুব দ্রুত গতিতে বাড়ছে। তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই নদীর পানির প্রবাহ যেন আবার শুরু হয় সেই ব্যবস্থা করার।

পুলিশ কর্তৃপক্ষ জানান,এখন পর্যন্ত তারা কোনো ক্ষয়ক্ষতির খবর পাননি। কিন্তু টেলিফোনে স্থানীয়দের মধ্যে কয়েকজন বলেন, এরই মধ্যে নদীর পানিতে বেশ কয়েকটি ঘর ভেসে গেছে।

Reneta

গত ২৫ এপ্রিলের ৭.৮ মাত্রার ভূমিকম্পে ও এরপরেও বেশ কয়েক দফার ভূমিকম্পে নেপালের অনেক জায়গায় ভূমিধস হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভূমিকম্পের ফলেই এই ভূমিধস হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT