চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় রানারের তিন প্রশিক্ষক নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

নেপালের কাঠমান্ডুর উড়োজাহাজ দুর্ঘটনায় সোমবার রানার অটোমোবাইলস এর তিন কর্মী নিহত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রানার।

এতে বলা হয়, রমন মোটরর্সের কর্মীদের বিক্রয়োত্তর সেবার প্রশিক্ষণ দিতে গিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনায় নিহত হয়েছেন রানার অটোমোবাইলসের হেড অফ সার্ভিস ও সিনিয়র ম্যানেজার (কাস্টমার কেয়ার) এস এম মাহমুদুর রহমান, এসিসটেন্ট ম্যানেজার মোঃ: মতিউর রহমান, জুনিয়র অ্যাসিটেন্ট ফোরম্যান নুরুজ্জামান বাবু। নিহত তিনজন যথাক্রমে ফরিদপুর, ফেনী ও পাবনার সন্তান।

তিন কর্মী হারিয়ে রানার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাদের মরদেহ ফিরিয়ে আনতে স্বজনসহ রানারের ২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিমধ্যেই নেপালে গিয়েছেন।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘এই দুর্ঘটনায় আমরা অত্যন্ত শোকাহত এবং আমাদের তিন সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তারা রানার অটোমোবাইলসের অত্যন্ত দক্ষ কর্মী ছিলেন। বিশেষ করে বিক্রয়োত্তর সেবার ক্ষেত্রে তারা রানার গ্রুপের সম্পদে পরিণত হয়েছিলেন। এই ক্ষতি অপূরণীয়। আমাদের কোম্পানির তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।’

গত বছরের ১৬ ডিসেম্বর নেপালের বাজারে নতুনভাবে মোটরসাইকেল রপ্তানি শুরু করে রানার অটোমোবাইলস লিমিটেড। নেপালের সর্ববৃহৎ মোটরসাইকেল আমদানিকারক প্রতিষ্ঠান রমন মোটর্স পুরো নেপাল জুড়ে রানারের মোটরসাইকেল বিক্রি করছে।

রমন মোটর্সের সিইও রমন মেহতা বলেন, ‘আমরা এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় শোকাহত। নিহতরা আমাদের প্রশিক্ষণের জন্য কাঠমান্ডু এসেছিলেন। নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। মরদেহ বাংলাদেশে পাঠানোসহ রানারের কর্মীদের সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে রমন মোটর্স।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজ দুর্ঘটনালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT