তিনদিনের সফরে নেদারল্যান্ডস রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে নেদারল্যান্ডের অ্যামস্টারডামের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
বিমানবন্দরে মন্ত্রী, সাংসদসহ সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে এই সফরে প্রধানমন্ত্রী রাষ্ট্র ও সরকার প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও কয়েকটি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে থাকবেন।
আগামী ৬ নভেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







