চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্বদানে দক্ষতার অভাবে শিল্পপ্রতিষ্ঠানে বিদেশীদের নিয়োগ দিতে হয়: গওহর রিজভী

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৮:৪৪ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত মধ্যম ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষ জনবল হিসেবে তৈরি করতে একটি টাস্কফোর্স গঠন করার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী।

বুধবার রাজধানীর মতিঝিলে এমসিসিআই ভবনে ‘ব্যবস্থাপনা পর্যায়ের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি: বাংলাদেশের জন্য করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এমন মত প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

গহর রিজভী বলেন, দেশে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পর্যায়ে দক্ষ কর্মকর্তার ঘাটতি রয়েছে। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ব্যবস্থাপক তৈরি করার জন্য সরকারি-বেসরকারি উদ্যোগে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা যেতে পারে।যাদের সুপারিশের ভিত্তিতে শিক্ষা কারিকুলাম সংস্কার এবং সহায়ক পরিবেশ সৃষ্টি করে আন্তর্জাতিক মানের ব্যবস্থাপক তৈরি করা সম্ভব হবে।

ব্যবস্থাপকদের সঠিক নেতৃত্বদানের ক্ষমতা থাকতে হয় উল্লেখ করে তিনি বলেন, কর্মীদের সঙ্গে আন্তরিকতার সাথে যোগাযোগ রক্ষা এবং ভাষাজ্ঞানে দক্ষ হতে হয়। এক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি রয়েছে। যে কারণে তৈরি পোশাক শিল্পসহ অনেক শিল্প প্রতিষ্ঠানে বিদেশীদের নিয়োগ দিতে হয়।

গহর রিজভী বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিবিএ-এমবিএ কোর্স চালু রয়েছে। এগুলোতে বাস্তবমুখি শিক্ষার ব্যবস্থা করতে হবে। কেবল পাঠ্যগত শিক্ষা দিয়ে দক্ষ ব্যবস্থাপক তৈরি করা সম্ভব নয়। এজন্য একজন নবীন ব্যবস্থাপকের জন্য কর্মস্থল হতে হবে শিক্ষার কেন্দ্র। শিক্ষার্থীদের ইন্টার্নশীপ সময়টাকে চাকুরী হিসেবে বিবেচনা করে তাদেরকে বেতন পরিশোধ করা দরকার।

Reneta

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশীপ বিভাগের চেয়ার অধ্যাপক মুহাম্মদ আবুল মঈন বলেন, দক্ষ জনশক্তির বৃদ্ধির জন্য প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা কারিকুলামে সংস্কার আনতে হবে। শৈশব থেকেই শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দিতে হবে।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) অর্জনের জন্য মানবসম্পদ উন্নয়নের বিকল্প নেই। এখনই এ বিষয়ে গুরুত্ব না দিলে এসডিজি অর্জন দুরূহ হয়ে পড়বে।

গোলাম মোয়াজ্জেম আরো বলেন, উচ্চ পর্যায়ে দক্ষ নারীর সংখ্যা খুবই নগন্য। এক্ষেত্রে জোর দেওয়া দরকার।

এসিআইর ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা বলেন, দেশে ৯২ শতাংশ ব্যবস্থাপক দক্ষতা বাড়ায় প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে। কিন্তু তাদের মানসিক সমস্যা থাকে। অনেক কিছু মানতে পারেন না। এমনকি পদোন্নতিতে অপেক্ষাকৃত জুনিয়রকে এগিয়ে নেয়া হলে সেটি বড় আকারে সামনে আসে।

সংগঠনটির সভাপতি সালাউদ্দিন কাশেম খান বলেন, তৈরি পোশাক খাতে দক্ষ জনবল তৈরি করাটা জরুরি। এজন্য সরকারের মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে গত বছরের ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত দক্ষতা, কর্মযোগ্যতা, সততা-২০১৬ শীষর্ক সম্মেলনের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এ সময় আরো বক্তব্য দেন- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কৌশল ও নেতৃত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোয়েম, সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, এসিআই এর ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমসিসিআইগহর রিজভীসিপিডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উকিল হওয়ার স্বপ্নে ২৫-এ ক্রিকেটকে বিদায়

পরবর্তী

জার্মানিতে টেকনিক্যাল টেক্সটাইল প্রদর্শনী: ভূমিকা রাখবে পোশাক রপ্তানিতে

পরবর্তী

জার্মানিতে টেকনিক্যাল টেক্সটাইল প্রদর্শনী: ভূমিকা রাখবে পোশাক রপ্তানিতে

চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানা: ‘অপারেশন ঈগল হান্ট’ স্থগিত

সর্বশেষ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT