শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, অনুসন্ধান সেবাদাতা গুগল ও মাইক্রোব্লগিং সাইট টুইটার ২৪ ঘণ্টার মধ্যে নেতিবাচক মন্তব্য মুছে দেবে। তবে এ নীতি শুধু জার্মানির জন্য প্রযোজ্য হবে।
জানা গেছে, জার্মানিজুড়ে অনলাইনকেন্দ্রিক বর্ণবাদমূলক কার্যক্রম বেড়েছে। বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য ও ছবির পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় বেড়ে যাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি এ ধরনের মন্তব্য মুছে না দেয়ার প্রতিবাদে দেশটির ফেসবুক কার্যালয়ে হামলা চালানো হয়।
দেশটিতে শরণার্থীদের প্রবেশাধিকার দেয়ার পরেই সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটে বর্ণবাদী বিভিন্ন মন্তব্য লেখা হচ্ছে। আর এগুলো মুছে দিতেই আবেদন জানানো হচ্ছিলো।






